Tuesday, July 28Welcome khabarica24 Online

অসুস্থ নই, আমাকে আটকে রাখা হয়েছে: এরশাদ

image

 

আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।’ শুক্রবার বিকালে সিএমএইচ থেকে তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে এ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একইসঙ্গে বিশেষ বার্তায় জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিযেছেন তিনি। এরশাদ বলেন,  ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসাবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এটি তার নিজস্ব মতামত হিসাবে বিবেচিত হবে।’ তিনি আরো বলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববির মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জানাবো। অন্য কারো বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না।

Leave a Reply