Thursday, October 29Welcome khabarica24 Online

জাতীয়

রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

রাজধানীতে বৃহস্পতিবার থেকে ফলের দোকানে ধর্মঘট

জাতীয়, স্লাইড
রাজধানীর সব ফলের দোকান পুরোপুরি ফরমালিনমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকা মহানগর ফল ব্যবসায়ীরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য শুক্রবার বাদামতলীতে এক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। ফল ব্যবসায়ী সমিতির নেতা মোশাররফ হোসেন জানান, যতদিন রাজধানীর সব ফল যেমন আপেল, আংগুর, কমলা, মাল্টা, কলা, পেঁপে, আম, লিচু, জাম প্রভৃতি ফরমালিনমুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা কোনো ধরনের ফল বিক্রি করবো না। এজন্য বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। মহানগর ফল ব্যবসায়ীরা জানান, ঢাকা মহানগর পুলিশ ইতিমধ্যে রাজধানীর প্রবেশমুখে চেকপোস্ট বসিয়ে ফলবাহী গাড়িতে ফরমালিন শনাক্তকরণ কাজ শুরু করেছে। এরই মধ্যে তারা বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ ফরমালিনযুক্ত ফল ধ্বংস করেছে। অথচ এসব ফলে যে ফরমালিন ছিল তা ব্যবসায়ীরা জানতেন না।ফল ব্যবসায়ীরা জানান, তারা...
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অবৈধ ঘোষিত হলে শূন্যতা তৈরি হবে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অবৈধ ঘোষিত হলে শূন্যতা তৈরি হবে

জাতীয়, স্লাইড
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারা অবৈধ ঘোষণা করা হলে শূন্যতা তৈরি হবে বলে মত দিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তার মতে এ ধারা অবৈধ ঘোষিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৪ সংসদ সদস্যও আইনের চোখে বৈধ বলে বিবেচিত হবেন না। তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিধান অবৈধ নয়, অসাংবিধানিকও নয়। বিশ্বের বহু দেশেই এ বিধান রয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দুই জন প্রেসিডেন্টও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বৈধতা নিয়ে জারি করা রুলের শুনানিতে অংশ নিয়ে গতকাল তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজাও এদিন শুনানি করেন। এ মামলায় আদালতে এখন পর্যন্ত পাঁচ জন এমিকাস কিউরি মত দিয়েছেন। তাদের মধ্যে ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক এবং বদিউল আলম মজুমদার ...

ছাত্রী সংস্থার ২৪ নেতাকর্মী আটক

জাতীয়
রাজধানীতে ইসলামী ছাত্রীসংস্থার ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী জান্নাতুল কারীম সুইটি এবং সেক্রেটারি জেনারেল ডা. শিরিন আকতার রুনা রয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ৬ নম্বর রোডের ৩১৬ নম্বরের একটি দোতালা বাড়ি থেকে তাদের আটক করে। এসময় তারা গোপন বৈঠক করছিল বলে পুলিশ জানায়। খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার জসিমউদ্দিন জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তারা বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থার সদস্য। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে আটককৃতরা জানিয়েছেন, তারা কোরআন তেলাওয়াত ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এর মধ্যেই পুলিশ হানা দেয়। এদিকে জামায়াত জানিয়েছে, গোড়ানের একটি বাসায় আয়োজিত সামাজিক অনুষ্ঠান থেকে ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী জান্নাতুল কারীম সুইটি এ...
কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের ৩ চুক্তি সই

কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের ৩ চুক্তি সই

জাতীয়
কম্বোডিয়ার সঙ্গে ৩টি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এর ফলে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিনিয়োগ, কারিগরি সহায়তা এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়বে। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সফররত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক আক্কা মহা সেনা পাদেই টেকো হুন সেন এর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ৩ দিন ব্যাপী বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে এসব চুক্তি সই হলো। যে ৩টি বিষয়ে চুক্তি সই হয়েছে তার মধ্যে আছে-দুই দেশের মধ্যে পারষ্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা চুক্তি। এতে বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং কম্বোডিয়ার পক্ষে কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক মন্ত্রী ও কম্বোডিয়ান কাউন্সিলের সেক্রেটারি জেনারেল চেন্দা সফেয়া সই করেন। উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার একটি চুক্তি সই হয়েছ...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

জাতীয়, বিশেষখবর
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে ছাত্রদের এবং বিকাল ৫টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস ও পরীক্ষা চলবে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।জানা গেছে, ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সোমবার রাত আটটার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার পর উপাচার্যের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বলেন, সোমবার রাত ৮টার দিকে ক্যাম্পাসে ছাত্রদের দুই পক্ষে সংঘর্ষে একজন আহত পর উপাচার্যের সভাপতিত্বে সকাল ১০টার দিকে বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে ...
ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

ঈদের পর নতুন কর্মসূচি দেবে বিএনপি

জাতীয়, স্লাইড
সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ‘যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন এ অবৈধ সরকার আপনাদের তা করতে দেবে না। জনগণ এ সরকারের বদৌলতে নির্যাতিত, নিগৃহীত। দেশে গণতন্ত্র নেই। এ সরকারের উদ্দেশ্যই হচ্ছে খুন, গুম আর জালিয়াতি।’ তিনি আরো বলেন, ‘যেখানে প্রশাসন জনগণের নিরাপত্তা দেয়ার কথা সেখানে প্রশাসন অবৈধ সরকারের কথায় সাধারণ জনগণকে গুম করে হত্যার পর নদীতে ফেলে দিচ্ছে। তাই এ সরকারকে হটাতে ঈদের পর নতুন কর্মসূচি দেয়া হবে।...
খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা

খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে হত্যা চেষ্টা মামলা

জাতীয়
খাদ্যদ্রব্যে ফরমালিন পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহম্মেদ।আজ বিকেলে রাজধানীর স্টামফোর্ড কলেজ আয়োজিত আন্তর্জাতিক রক্তদাতা দিবস ও মাদকবিরোধী আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।ডিএমপি পুলিশ কমিশনার ফল ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ফরমালিন ব্যবহার করবেন না। যদি ফরমালিন ব্যবহার করেন তাহলে আপনাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দিতে বাধ্য হবো।এসময় তিনি যারা সীমান্তে ফরমালিন সরবরাহ করছে তাদের উদ্দেশে বলেন, যারা দেশে অবৈধভাবে ফরমালিন সরবরাহ করছেন তারা ওই পেশা থেকে সরে আসুন, নইলে আপনাদের বিরুদ্ধেও হত্যাচেষ্টা মামলা করা হবে।পুলিশের রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ডঃ এম এ ফিরোজ, ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর) আনোয়ার হোসেন ও বিশ্ববিদ্যাল...

রমনা বোমা হামলার মামলার রায় ২৩শে জুন

জাতীয়, সংবাদ শিরোনাম
দীর্ঘ তের বছর পর রায় ঘোষণার দিন ধার্য্য করা হলেও গতকাল রমনা বটমূলে বোমা হামরার মামলার রায় ঘোষণা করা হয়নি। রায় প্রস্তুত করা হয়নি মর্মে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আগামী ২৩শে জুন আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জনাকীর্ণ আদালতে উল্লেখ করেন। এর আগে গত ২৮শে মে রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে একই বিচারক গতকাল (সোমবার) রায় ঘোষণা করা হবে মন্তব্য করেছিলেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ই এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ঘটনাস্থলেই ৯ জন নিহত হন। এরপর হাসপাতালে মারা যান আরও একজন। আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন অনেকে। দীর্ঘদিন এ মামলাটির সঠিক কোন তদন্ত করা হয়নি। এ মামলায় সাতবার তদন্ত কর্মকর্তার পরিবর্তন করা হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় চার্জশিট দাখিলের পর ২০০৯ সালের ১৬ই এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদ...