Friday, October 30Welcome khabarica24 Online

জাতীয়

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

জাতীয়
এ বছরের ঈদ-উল আযহার পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা এবং ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকা। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল্য নির্ধরণের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের। এছাড়া, লবণযুক্ত মহিষের চামড়ার মূল্য প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, খাসির লবণযুক্ত চামড়ার মূল্য ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির লবণযুক্ত চামড়ার মূল্য ২৫ থেকে ৩০ টাকা।...
কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাট টোলমুক্ত হবে

কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাট টোলমুক্ত হবে

জাতীয়, বিশেষখবর
  নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, 'কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাটে অতিরিক্ত টাকা নেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই ঘাটগুলোর টোল আগামী অর্থ বছরে সম্পূর্ণ রূপে বাতিল করে দেওয়া হবে। ২০১৫ সালের পহেলা জুলাই থেকে এই বিধান কার্যকর করা হবে।' শুক্রবার মাদারীপুর সদর হাসপাতালে নবনির্মিত তিনটি কেবিন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার প্রমুখ।...
পবিত্র হজ পালিত

পবিত্র হজ পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘লাব্বাইক, আলাহুম্মা লাব্বাইক’ সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে উচ্চারিত মুহুর্মুহু এ ধ্বনিতে শুক্রবার মুখরিত হয়ে উঠেছিল ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে ১৪ কিলোমিটার দূরে হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর পুনর্মিলনের ঐতিহাসিক স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আরাফাত ময়দানের আকাশ-বাতাস ও প্রতিটি বালুকণায় প্রতিধ্বনিত হয়েছে হাজীদের হৃদয়মথিত লাব্বাইক ধ্বনি। চারদিকে শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাজির হওয়া দুই প্রস্থ সাদা কাপড় পরা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। এবার পবিত্র হজ শুক্রবার হওয়ায় এই হজের মর্তবা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই শুক্রবার হজকে আকবরী হজ হিসেবে অভিহিত করেন। আকবরী হজের সময় সৌদি সরকার তথা রাজপরিবারের পক্ষ থেকে উপঢৌকন দেয়া হয় হাজীদের। পবিত্র হাদিস শরিফের বর্ণনা মতে, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অ...
সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবিবেচকের মতো মন্তব্যে সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। লতিফ সিদ্দিকীর মন্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ মন্তব্যের দায় তাকেই বহন করতে হবে। খেসারতও দিতে হবে তাকে। এ জন্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দলে রাখা হবে না। তবে সাংবিধানিক এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনেই কাজটি সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরলে অব্যাহতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এরপর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। আর দল থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন লাগবে। এজন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গতকাল গণভবনে...
ঈদের তিন দিন আগে ও পরে পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে

ঈদের তিন দিন আগে ও পরে পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে

জাতীয়, সংবাদ শিরোনাম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল-আজহার আগের ও পরের তিনদিন পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, তবে গার্মেন্ট, জ্বালানি তেলবাহী ট্রাক ও খাদ্যদ্রব্যের পণ্য পরিবহন সচল থাকবে। রড, সিমেন্ট, কাঠ, পাথরসহ অন্যান্য অপচনশীল ট্রাক ও মালবাহী পরিবহন বন্ধ থাকবে।  তিনি আজ সন্ধ্যায় জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাওয়ায় পুরনো ফেরিঘাট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত কয়েকদিন আগের টানা ভারি বৃষ্টিপাতের পরও দেশের সব সড়কই সচল রয়েছে। ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, সড়কে হাট না বসলেও কোরবানির পশুর কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানজট নিরসন এবং কোরবানির পশু পরিবহন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে সরকার নজর রাখছে। ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির ঘটনায় তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তি দ...

প্রচলিত আইনেই শাস্তি চায় বিএনপি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ নয়, প্রচলিত আইনে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে শাস্তি দাবি করেছে বিএনপি। গতকাল এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন, শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ করলে এ দেশের মানুষের ক্ষোভ যাবে না। জনগণ তার বিচার চায়। হজ ও তাবলিগ নিয়ে ‘বিরূপ মন্তব্য’ করে লতিফ সিদ্দিকী বৃহত্তম জনগোষ্ঠীর ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দিয়েছেন। এর ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকীর ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে গত বুধবার যশোরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। মির্জা ফখরুল বলেন, ঔদ্ধত্যপূর্ণ ও আপত্তিকর মন্তব্যের জন্য আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে সারা দেশ ফুঁসে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও...
ফাঁকা হচ্ছে ঢাকা

ফাঁকা হচ্ছে ঢাকা

জাতীয়, স্লাইড
ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর অসংখ্য মানুষ পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটছেন বাড়ি। ফলে রাজধানীর ভিড়ভাড়াক্কা কমে গেছে। হালকা হয়ে এসেছে ছোটাছুটির বিশৃঙ্খলা। কোরবানির ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই নাড়ির টানে ছুটছে মানুষ। শেষ কর্মদিবসের কারণে গতকালও অনেকে রাজধানীতে অবস্থান করেন। কিন্তু অফিস শেষ হতে না হতে তারাও ছুটে যান ট্রেন স্টেশন, বাস টার্মিনাল বা লঞ্চঘাটের দিকে। প্রতিবছরের মতো এবারও সঙ্গী দুর্ভোগ-বিড়ম্বনা। বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে বাড়িতে চলে যাওয়ায় ঢাকার যানজট কমতে শুরু করেছে। হুড়োহুড়ি করে বাসে ওঠার দৃশ্যও কমেছে। যেসব স্থানে সারা বছর যানজট ও হৈচৈ লেগে থাকে সেই চিরচেনা গুলিস্তান মোড়ে গিয়ে দেখা যায়, অচেনা দৃশ্য। জাতীয় প্রেসক্লাবের সামনে, নয়াপল্টন, জিরো পয়েন্ট, কাকরাইল, মালিবাগ মোড় ও মগবাজার মোড়ে নেই যানজট। বিপণিবিতানেও ভিড় কমে এসেছে। তাই যারা ঢাকায় থাকছেন, শে...
ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

ক্রেতার অভিযোগ দাম বেশি বিক্রেতা বলছেন কম

জাতীয়, স্লাইড
সাদ আহম্মেদ। বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ। তিনি দুটি বড় আকারের গরু এনেছেন গাবতলী হাটে। একেকটি গরুর দাম চাইছেন ১২ লাখ টাকা। পশুর হাটের গেটে প্রবেশের আগেই চোখে পড়ে দৈত্যাকার গরু দুটি। দৃষ্টিনন্দন গরু দেখার জন্যও ভিড় লেগে আছে দর্শনার্থীদের। অনেকেই জানতে চাইছেন ‘ভাই দাম কত?’ দাম বলতে বলতে মালিকের মুখ ব্যথা হওয়ার উপক্রম। তিনি জানান, হাটের বাইরে অস্থায়ী ঘরের বাঁশের খুঁটিতে গরু দুটি রেখেছেন তিনি। খঁটির ভাড়া হিসাবে তাকে গুনতে হবে ১৬ হাজার টাকা। কুষ্টিয়ার হালসা থেকে ৩টি গরু হাটে তুলেছেন জনি নামে অপর এক কৃষক। তিনি বলেন, ‘একেকটি গরুর জন্য ১০ হাজার টাকা চেয়েছিল জায়গার মালিক। অনেক মিনতি করার পর ৮ হাজার টাকা করে রাজি করিয়েছি। তিনটি গরুর জন্য ২৪ হাজার টাকা দিতে হবে। গরু বিক্রির সঙ্গে সঙ্গেই এই টাকা নিয়ে নেয়া হবে। এভাবেই চৌহদ্দির বাইরে অবৈধভাবে হাট বাড়িয়ে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। খুঁটি প্রতি এক হাজার থেক...