Saturday, October 31Welcome khabarica24 Online

জাতীয়

প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

প্রাণভিক্ষা না চাইলে দ্রুত ফাঁসি কার্যকর হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আইনমন্ত্রী এডভোকেট আনিসুল বলেছেন, আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল থাকায় আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে। তিনি আজ বিকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কামারুজ্জামান আইন অনুযায়ি সাত দিনের মধ্যে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। যদি তা না করেন তাহলে খুব দ্রুতই ফাঁসি কার্যকর করা যাবে। এদিকে আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকায় কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রায় রিভিউ করতে আবেদন করা হবে। যদিও এর্টনী জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, রিভিউয়ের কোন সুযোগ নেই।...
দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বুধবার বসছেন খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সরকারবিরোধী আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।এ ছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের এবং রবিবার রাত ৯টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন তিনি। দলের সাংগঠনিক অবস্থা এবং চলমান আন্দোলনের কর্মকৌশল নিয়ে এসব বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন যুগ্ম মহাসচিব।...
১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

জাতীয়
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ৭৭তম ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহা. আনিছুর রহমানের সভাপতিত্বে কমিশন কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে ছয় লাখ টাকার প্রথম পুরস্কার প্রাপ্ত প্রাইজবন্ডের নম্বর হলো-০৬৮১০১৪, তিন লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার পেয়েছে ০৭৬৯১১৬ এবং এক লাখ টাকার তৃতীয় পুরস্কার প্রাপ্ত নম্বর ০৬৪৪১০২ ও ০৯৩৮৬১৫। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একক সাধারণ পদ্ধতিতে (প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়। বর্তমানে প্রচলিত ১০০ টাকা মূল্যমানের ৩৯টি সিরিজ, যেমন কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট , খঠ এবং খড এ ড্রয়ের আওতাভুক্ত। এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য ...
মীর কাসেমের ফাঁসি

মীর কাসেমের ফাঁসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার সকাল ১০টা ৫৭ মিনিটে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় পড়া শুরু করেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২এ রায় দিয়েছেন। রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। এর আগে রবিবার সকাল ৯টা ১৭ মিনিটে এই মীর কাসেম আলীকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে পুরাতন হাই কোর্ট এলাকায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। রায়ের জন্য কাসেমকে গত শুক্রবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিক...
আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার

আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে সরকার

জাতীয়
আওয়ামী লীগ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে নাটোরের এনএস কলেজ মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ অভিযোগ করেন। খালেদা বলেন, দেশে খুন-গুম-অপহরণ চলছে। এই খুন-গুমে সরকার দলীয় লোকজন জড়িত। তারা আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করছে। এ সময় একটি জাতীয় দৈনিকের উদ্ধৃতিও উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসন।খলেদা জিয়া বলেন, ভালো-মন্দের বিচার না করে সবাইকে গণহারে পাস দেখিয়ে আজ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার। এর ফলে ভালো রেজাল্ট দেখিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা। খালেদা জিয়া বলেন, আমরা সরকারে থাকার সময় নকল বন্ধ করে দিয়েছিলাম। তখন শিক্ষার্থীরা পাস করে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত। কিন্তু আজ গণহারে পাসের ফলে আজ শিক্ষার্থীদের এ দূরবস্থা।এর আগে শনিবার দুপুর পৌনে ৩টার দিকে ...
জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো সম্পর্ক নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বর্তমান সরকার সম্পূর্ণ ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জনগণের সঙ্গে তাদের কোনো ধরণের সম্পর্ক নেই। এই সরকার অবৈধ সরকার। এই সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে হত্যা, গুম করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা বিনা অপরাধে বিএনপি নেতাকর্মীদের মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তা থেকে খালেদা জিয়াকেও বাধ দিচ্ছেন না।ফখরুল বলেন, তারা খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন নতুন মামলা দিচ্ছেন। এর একটিও মামলা হওয়ার কথা না। একটি বেসরকারি প্রতিষ্ঠান ধার করাতে গিয়ে খালেদা জিয়া একটি টাকাও আত্মসাৎ করেন নি। অথচ এটি নিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে তারা। ফখরুল বলেন, ব...
ঢাকায় ভয়াবহ পানি সংকট

ঢাকায় ভয়াবহ পানি সংকট

জাতীয়, স্লাইড
  হঠাৎ জাতীয় গ্রিডে কারিগরি সম্যসার কারণে বিদ্যুৎ সংকট হওয়ায় ভয়াবহ পানি সংকটে পড়েছে নগরবাসী। একযোগে পুরো রাজধানীতে এ সংকট দেখা দিয়েছে। ঢাকা ওয়াসার যে পরিমান জেনারটের রয়েছে তা দিয়ে এ সংকট মোকাবেলা করা সম্ভব না। ফলে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি না থাকায় এ সংকট বাড়তি দুর্ভোগে ফেলেছে মানুষকে। এ ব্যাপারে ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) প্রকেৌশলী তাকসিম এ খান কালের কণ্ঠকে বলেন, ঢাকা ওয়াসা ওয়াটার ক্রাইসিস ম্যানেজম্যান্টের আওতায় রাজধানীতে পানি সরবরাহ অব্যাহত রেখেছি। ওয়াসার সাড়ে ৬০০ পাম্পের মধ্যে জেনারেটর রয়েছে ৪৩৫টি।এ ছাড়া ৪০ মোবাইল জেনারেটরের মাধ্যমে পাম্পে পানি উত্তোলন স্বাভাবিক রাখা হয়েছে। এ ব্যবস্থায় ১২ ঘণ্টা রাজধানীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখা যাবে। এ নিয়ে উদ্বিঘ্ন হওয়ার কিছু নেই। বিদ্যুৎ সমস্যার সঙ্গে সঙ্গে গতকাল শনিবার রাজধানীর প্রায় সব এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্...
সারা দেশে বিজিবি মোতায়েন

সারা দেশে বিজিবি মোতায়েন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আইনশৃঙ্খলা রক্ষার সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে তারা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজা। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দেবে। এদিকে কাল রবিবার থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদেই এ হরতাল দিয়েছে জামায়াত।এ ছাড়া কাল রবিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মামলার রায়ও ঘোষণা করা হবে। এর আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েনের কথা জানানো হলো। এর আগে নিজামীর মামলার রায়ের আগের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছিল।...