Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

মামলা করলেন জিহাদের বাবা

মামলা করলেন জিহাদের বাবা

জাতীয়, বিশেষখবর
  রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পাম্পের পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক ও রেলের প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছেন মৃত শিশুটির বাবা। মামলার দুই আসামি হলেন- শাহজাহানপুর রেল কলোনিতে পানির পাম্প বসানোর দায়িত্বে থাকা ঠিকাদার প্রতিষ্ঠান জেএসআর'র মালিক আব্দুস সালাম এবং রেলওয়ের জ্যেষ্ঠ উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম। শনিবার রাত ১টার দিকে ফৌজদারি আইনের ৩০৪/ক ধারায় জিহাদের বাবা নাসির ফকির এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের 'দায়িত্বে অবেহেলায়' জিহাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।শুক্রবার বিকালে রেল কলোনির পরিত্যক্ত ওই গভীর নলকূপের পাইপে জিহাদ পড়ে যাওয়ার পর রাতেই ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। আর কালো তালিকাভুক্ত করা হয় প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানকে।২৩ ঘণ্টা পর শনিবার বিকালে ওই পাইপ থেকে জিহাদকে তুলে আনা স...
হরতাল ঠেকাতে সরকার গ্রেফতার অভিযান চালাচ্ছে: রিজভী

হরতাল ঠেকাতে সরকার গ্রেফতার অভিযান চালাচ্ছে: রিজভী

জাতীয়, স্লাইড
  হরতালকে কেন্দ্র করে সরকার সারাদেশে নেতা-কর্মীদের পুরোনো স্টাইলে গ্রেফতার ও তাদের বাড়িঘরে তল্লাশি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রবিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।তিনি বলেন, হরতালের আগের দিন মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। হরতাল বানচালে এটা তাদের (সরকার) পুরনো কৌশল।রিজভী বলেন, আমরা বলতে চাই, সোমবার সারাদেশে সর্বাত্মক হরতাল হবে। সকাল-সন্ধ্যা হরতালে গাড়ি-ঘোড়া চলবে না। অফিস-আদালত চলবে না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশের সম্পদ রক্ষার দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।সোমবার চট্টগ্রামের লালদিঘীর ময়দান গাউসুল আজম কনফারেন্স অনুষ্ঠানের কারণে লালদিঘীর ময়দান হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানান রিজভী।নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের জা...
বিএনপির সব নেতাকে গ্রেফতার করা হবে: কামরুল

বিএনপির সব নেতাকে গ্রেফতার করা হবে: কামরুল

জাতীয়, স্লাইড
খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হরতালের নামে কোনো সন্ত্রাস করলে বিএনপির সব নেতাকে গ্রেফতার করা হবে।রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবার হরতাল আহ্বান করায় সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।  খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। আরো কয়েকজন নেতা গ্রেফতার হবে। সোমবার হরতালের নামে কোনো সন্ত্রাস করলে বিএনপি সব নেতার গয়েশ্বর ও আলালের পরিণতি হবে।  মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে কামরুল বলেন, হরতাল দিয়ে বিএনপি আবারো নৈরাজ্য করতে চায়। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার আমাদেরও দায়িত্ব আছে। তারা (বিএনপি) মাঠে নামলে ব্যবস্থা নি...
৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল

৬ জানুয়ারি শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি সরকারের বছরপূর্তি উপলক্ষে ৬ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া দেশের সাত বিভাগে সাতটি মহাসমাবেশ এবং আগামী ১৫ জানুয়ারি থেকে দেশব্যাপী উপজেলা পর্যায়েও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে জোট। রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান জোটের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলকে প্রতিহত করার ক্ষমতা আওয়ামী লীগ ছাড়া কারো নাই। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের যুগ যুগ ইতিহাস আছে। আমরা অতীতে সমস্ত বাধা-বিঘ্নের মধ্যেই কর্মসূচি পালন করেছি। গত নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি।বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটুক্তি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাব...
তারেক রহমানের নাগরিকত্ব বাতিলের দাবি

তারেক রহমানের নাগরিকত্ব বাতিলের দাবি

জাতীয়, স্লাইড
বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জননেত্রী পরিষদ।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, তারেক রহমান তার বক্তব্যের মাধ্যমে শুধু বঙ্গবন্ধুকেই অপমান করেননি, পুরো জাতিকে অপমান করেছেন।তারেককে ‘চোর’ বলে আখ্যায়িত করে তার বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।বক্তারা আরো বলেন, যারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তারা পাকিস্তানের দালাল। তাই এ ‘দালাল’ তারেক রহমানের নাগরিকত্ব বাতিলসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এবি সিদ্দিকী, সহ সভাপতি আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মঈনুল ইসলাম প্রমুখ।...
শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ভোগান্তি চরমে

শীতে কাঁপছে উত্তরাঞ্চল, ভোগান্তি চরমে

জাতীয়, স্লাইড
  দেশের গোটা উত্তরাঞ্চলে শীত জেঁকে বসতে শুরু করেছে। সেই সাথে বাড়ছে মানুষের ভোগান্তি। রাজশাহী বিভাগের সব জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে শীতের তীব্রতা বাড়ছে। চলতি মৌসুমে দ্বিতীয় বারের মত হানা দিয়েছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বইছে হিমেল হাওয়াও। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত: অর্ধশত রোগী। এরমধ্যে বেশিরভাগই শিশু। আক্রান্তরা হাসপাতালের ১০, ২৭, ২৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এদের মধ্যে বেশির ভাগই শীতজনিত ডাইরিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছে। রামেক হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসগর হোসেন বলেন, শীতে শিশুরা ‘কোল্ড ডায়রিয়া’য় বেশি আক্রান্ত হয়। শিশুদের যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থা...
কাল গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

কাল গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সমাবেশে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে আগামীকাল শনিবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। একই কারণ সারাদেশে ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।আজ শুক্রবার রাতে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে সংবাদ প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন আর ২০ দলের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর সমাবেশ ও পরবর্তী করণীয় ব্যাপারে সিদ্ধান্ত নিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জড়ো হন বিএনপি নেতারা। রাত সোয়া ৮টার দিকে সেখানে আসেন বেগম খালেদা জিয়া।বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম, গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল ...
গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

গয়েশ্বরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, স্লাইড
  নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তসরুজ্জামানের আদালতে গয়েশ্বরের বিরুদ্ধে ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গয়েশ্বরকে তার সিদ্ধেশ্বরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টু রোডে ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার দুপরে শাহবাগ থানায় দায়ের করা ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় গয়েশ্বরকে।...