Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

আগুন নিয়ে খেলা বন্ধ করুন : বিএনপির প্রতি প্রধানমন্ত্রী

আগুন নিয়ে খেলা বন্ধ করুন : বিএনপির প্রতি প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ পুড়িয়ে হত্যাসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন অন্যথায় নিজেদের আগুনে পুড়ে তাদেরই মরতে হবে।তিনি বলেন, যারা আগুন নিয়ে খেলতে চায়, তাদেরকেই সেই আগুনে মরতে হয়। এটাই বাস্তবতা। ১৫ জানুয়ারি খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া এড়াতে উদ্দেশ্যমূলকভাবে এ হরতাল আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের এক সংবর্ধনায় বক্তৃতায় একথা বলেন। জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসসহ সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। গত বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রৌপ্য পদক লাভ করেছে।অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। আজ...
কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না

কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না

জাতীয়, বিশেষখবর
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড দমন করার মতো সামর্থ্য বর্তমান সরকারের রয়েছে।তিনি বলেন, সারাদেশে দু’চারটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়া তাদের অবরোধের কোন প্রভাব নেই। কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না।তিনি আরো বলেন, যেসব এলাকায় সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে সেসব এলাকায় সন্ত্রাসীদের সনাক্ত করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইঞ্জিনিয়ার মোশাররফ আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু প্রতিবন্ধী একাডেমির উদ্যোগে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ শেখ মুজিব না হলে বাংলাদেশ হতো না ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে...
নিবিড় পর্যবেক্ষণে রিয়াজ রহমান

নিবিড় পর্যবেক্ষণে রিয়াজ রহমান

জাতীয়, বিশেষখবর
  ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে দুর্বৃত্তের হামলায় আহত রিয়াজ রহমানের গুলির ক্ষতচিহ্ন পরিচর্যার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়ার পর স্বজন ও দলীয় কয়েকজন নেতা তাকে দেখে এসেছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ইতোমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দুপুর আড়াইটায় এইচডিইউ কক্ষ থেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকে বের করা হয় তাকে। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন বিভাগের পরিচালক দবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে তার পা ও কোমরের চারটি ক্ষত ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।...
প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের সবাইকে মনিটরিং

প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের সবাইকে মনিটরিং

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের তৎপরতা শতভাগ। এই কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কেউ অপরাধ করে আর পার পাবে না। ফেসবুকে কেউ বিভ্রান্তি ছড়ালে বিটিআরসি সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেবে। সন্দেহের এক নম্বর তালিকায় থাকা বিজি প্রেসের সংশ্লিষ্ট সকলের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের আত্মীয়-স্বজনকেও মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা সম্পর্কিত জাতীয় মনিটরিং কমিটির দ্বিতীয় সভা শেষে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।তিনি বলেন, এবার প্রেসের (বিজি প্রেস) প্রতি বেশি জোর দিচ্ছি। যারা ভাল কর্মকর্তা-কর্মচারী তাদের অপবাদ দিচ্ছি না। সেখানে যারা দুষ্ট লোক তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি, এবার কোনভাবেই রেহাই পাবেন না। তারাই শুধু না, তাদের বংশধর কারা কোথায় আছেন, তাদেরও মনিটরিংয়ের মধ্যে রেখেছি। তাদের বাবা-মা, ভাই-ফ্রেন্ড। কার সঙ্গে বেশি আড্ডা দেন, প্রেমিক-প্রেমিকা কেউ ...
পেছাল মুজাহিদের আপিলের শুনানি

পেছাল মুজাহিদের আপিলের শুনানি

জাতীয়, স্লাইড
  যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি আসামিপক্ষের আবেদনে পিছিয়ে গেল।বুধবার এই শুনানি শুরুর কথা থাকলেও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছে।আসামিপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন আদালতে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী আদালতে নেই। তাদের সময় প্রয়োজন।এরপর আদালত বিষয়টি ‘নট টুডে’ হিসাবে উল্লেখ করে। এ ধরনের আদেশের পর কোনো মামলার পরবর্তী শুনানি নির্ভর করে কার্যতালিকায় উপর।...
রংপুরে পেট্রলবোমায় প্রাণ গেল ৫ যাত্রীর

রংপুরে পেট্রলবোমায় প্রাণ গেল ৫ যাত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রংপুরের মিঠাপুকুরে নৈশকোচে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে এক শিশু ও দুই মহিলাসহ ৫জন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও আহতরা জানান, মঙ্গলবার রাতে কুড়িগ্রাম উলিপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী খলিল স্পেশাল কোচ (যশোর ব-১১৬৮৬০) ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রাত ১২টায় রংপুর-বগুড়া মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে দুবৃর্ত্তরা বাসটিকে লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। পেট্রোল বোমার আঘাতে সঙ্গে সঙ্গে কোচে আগুন লেগে যায়। কোচের দরজা-জানালা বন্ধ থাকায় ড্রাইভার-হেল্পারসহ কোন যাত্রী নামতে না পেরে অগ্নিদদ্ধ হয়ে পুড়ে ঘটনাস্থলে এক শিশু, ২ মহিলাসহ ৪ জন নিহত হয়। হাসপাতালে নেয়...
সংসদ অধিবেশনে যোগ দিতে লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ

সংসদ অধিবেশনে যোগ দিতে লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    আগামী সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাবেক বিতর্কিত টিএন্ডটি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আগামী ১৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ সচিবালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর ভিত্তিতে কারা অধিদপ্তর সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন লতিফ সিদ্দিকীর কাছে তার মনোভাব জানতে চায়। লতিফ সিদ্দিকী অধিবেশনে যোগ দেয়ার ইচ্ছা পোষণ করে কারা অধিদপ্তরের কাছে আবেদন জমা দিয়েছেন। ওই আবেদনে আবেগঘন ভাষায় তিনি বলেছেন, অনেক ঝঞ্ঝার পরও ৫ই জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছি। বাবা-মায়ের পর জাতীয় সংসদ আমার অতি শ্রদ্ধার একটি জায়গা। তাই যে কোন উপায়ে জাতীয় সংসদের আগামী অধিবেশনের প্রতিটি দিন উপস্থিত এবং সংসদীয় ব্যবস্থায় ভূমিকা রাখতে চাই। আশা করছি, এ বিষয়ে আমাকে বিমুখ করা হবে না। এ বিষয়ে ...
সংলাপের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে

সংলাপের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে অাসতে চাইলে শর্ত হিসেবে বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ ত্যাগের এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছাড়ার 'লিখিত মুচলেকা' দিতে হবে। প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন।এইচ টি ইমাম বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ নয়। আগে তাদের লিখিত দিতে হবে যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কেবল তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।'সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার এমন মতামত জানানোর দু'দিনের মধ্যে আজ এই শর্ত দেন এইচ টি ইমাম। দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের অধীনে গত এক বছর ধরেই মধ্যবর্তী নির্বাচন চেয়ে আসছে বিএনপি নেতৃত্বাধ...