Monday, November 2Welcome khabarica24 Online

জাতীয়

পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

পরীক্ষার দিন ছাড়া হরতাল দিতে পারেন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষার পথটা সুগম করতে এসএসসি পরীক্ষার দিন হরতাল প্রত্যাহারের জন্য  আবারও অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।শনিবার সকালে চট্টগ্রামে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আরেকবার বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, পরীক্ষার দিন তারা (২০দলীয় জোট) যেন হরতাল প্রত্যাহার করে। হরতাল প্রত্যাহার করে ১৫ লাখ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার পথটা সুগম করে দিক। পরীক্ষার দিন ছাড়া তারা অন্য যেকোনো দিন চাইলে হরতাল দিতে পারে।’...
ভারতের জোর দেখাবেন না: কাদের সিদ্দিকী

ভারতের জোর দেখাবেন না: কাদের সিদ্দিকী

জাতীয়, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘আপনি ভারতের জোর দেখান। আর পারবেন না। দয়া করে ভারতের জোর দেখাবেন না। আমরা ভারতের বন্ধুত্ব চাই, দাসত্ব চাই না।’আজ শনিবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন। দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেশের অবস্থা ভাল না। দারোগা-পুলিশের ওপর বেশী ভর কইরেন না। সূর্য যেদিকে ওঠে ওরা সেই দিকেই যায়। ১৪ আগস্ট যারা আপনাদের পা ধরে চুমো খাইত, ১৫ তারিখে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি সীমার-এজিদের মতো হবেন না। আপনি মা ফাতেমার মতো হোন। আপনি জল্লাদ প্রধানমন্ত্রী হবেন না। আপনি দরদী প্রধানমন্ত্রী হোন।’কাদের সিদ্দিকী বলেন, ‘আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা ভাল কাজ ক...
খালেদা কী চান, প্রধানমন্ত্রীর প্রশ্ন

খালেদা কী চান, প্রধানমন্ত্রীর প্রশ্ন

জাতীয়
  আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরে, শিক্ষার্থীদের পরীক্ষা বিঘ্নিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কী চান বা কী পাবেন- তা জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এ প্রশ্ন করেন।আওয়ামী লীগ সভাপতি তার বক্তৃতায় পরীক্ষার মধ্যে কর্মসূচি না দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের কথা বলে মানুষ পুড়িয়ে মারছেন, শিক্ষার্থীদের পরীক্ষা বিঘ্নিত করছেন। তিনি (খালেদা জিয়া) আসলে কী চান? তার ছেলে মারা গেল, আমি সহানুভূতি জানাতে গেলাম। তিনি তার কার্যালয়ে তালা মেরে দিলেন। এরকম অভদ্রতা কেউ করেছে কিনা জানা নেই।বিএনপি ও তার নেত্রী দেশ ও মানুষের ভালো দেখতে পারেন না অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখে তাদের সহ্য হচ্ছে না। আর সেজন্য দেশের মানুষ পুড়িয়ে মারছে। এ সব সহিংসতার ট...
তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

তিনটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

জাতীয়, স্লাইড
  বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধ ভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিনটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এসময় নৌবাহিনীর সদস্যরা আটক ভারতীয় ট্রলারে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমান সামুদ্রিক মাছ উদ্ধার করে।বৃহস্পতিবার গভীর রাতে নৌবাহিনী আটককৃত জেলেদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করেছে।এদিকে, উদ্ধারকৃত ওই মাছগুলো মৎস্য বিভাগের মাধ্যমে নিলামে বিক্রি করে দিয়েছে নৌবাহিনী। আটককৃতদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ বিএনএস শহীদ মহিবুল্লাহ তিনটি ট্রলারসহ জেলেদের আটক করে। এই ঘটনায় নৌবাহিনী বাদী হয়ে আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মংলা থানায় একটি মামলা করেছেন...
সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

সহিংসতা বন্ধে ফাঁসির দণ্ড রেখে আইন আসছে: সুরঞ্জিত

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  হরতাল-অবরোধের নামে রাজনৈতিক সহিংসতা বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, 'দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে, যাতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত সাজা থাকবে। আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। অচিরেই এর বাস্তবায়ন হবে।'বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালে গত এক মাসে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও যানবাহনে আগুন দেওয়া বা পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। নাশকতা ও সহিংসতায় নিহতের সংখ্যা অর্ধশত পেরিয়ে গেছে। অবরোধের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসএসসি পরীক্ষাও শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ দেরিতে।এই সহিংসতা, জ্বালাও-পোড়াও ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকা...
সরকার নামলেই অবরোধ উঠবে

সরকার নামলেই অবরোধ উঠবে

জাতীয়, বিশেষখবর
  সরকার পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। একইসঙ্গে দেশব্যাপী চলমান বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার না মুক্ত- তা সরকারের কাছে স্পষ্ট করার দাবি জানান তিনি। গতকাল বিকালে বনানীর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহেমদ বলেন, সরকার দেশকে অন্ধকারে গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। তারা বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। আমরা এখনও বলছি, চলমান সংকটের অবসান করতে হলে সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে সংলাপ হতে পারে। দেশে শান্তি ফিরে আসবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ...
বৃহৎ প্রকল্পে আরো জাপানী বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

বৃহৎ প্রকল্পে আরো জাপানী বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশে বিভিন্ন বৃহৎ প্রকল্পে আরো বেশি জাপানী বিনিয়োগ চেয়েছেন। তিনি বলেন, জাপান আমাদের মহান বন্ধু। তাই, আমরা আমাদের বাস্তবায়নাধীন বিভিন্ন বৃহৎ প্রকল্পে জাপান থেকে আরো বেশি বিনিয়োগ চাই।সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শিনসুকি সুগিয়ামা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ জানান।সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেছেন। প্রেস সচিব আরো বলেন, এ ছাড়াও আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাপান বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী এবং তারা বাংলাদেশের অবকাঠামো ও জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূ...
খালেদার কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি

খালেদার কার্যালয়ে প্রবেশে কড়াকড়ি

জাতীয়, স্লাইড
  রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই কার্যালয়ের গেটের সামনে চেয়ার-টেবিল বসিয়ে একটি রেজিস্টার খাতা খুলে বসতে দেখা যায়। এতে কার্যালয়ে প্রবেশকারীদের নাম, পরিচয়, মোবাইল ফোন নম্বর, স্থায়ী-অস্থায়ী ঠিকানা উল্লেখ করতে হচ্ছে। একজন পুলিশ সদস্য প্রবেশকারীদের তথ্য খাতায় নথিভুক্ত করছেন।বিএনপি চেয়ারপারসনের ‘নিরাপত্তার স্বার্থে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। তবে কার্যালয়ে থাকা বিএনপি নেতারা বলছেন, এর মধ্য দিয়ে নতুন করে নিয়ন্ত্রণ আরোপ করছে পুলিশ।  এ বছরের ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। এই কার্যালয়ে খালেদার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেসসচিব মারুফ কামাল খান, বি...