Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় বেবিটেক্সির তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বুধবার সকালে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদেশ জারি করেন।...
চট্টগ্রামে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

জাতীয়, বিশেষখবর
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আহত মো. রিদোয়ানের মৃত্যু হয়েছে।বুধবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিদোয়ান ওই থানার ফকিরহাট এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ককটেল হামলায় আহত হন তিনি।এর আগে, বুধবার সন্ধ্যায় চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় হেটে যাওয়ার সময় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে আহত হন রিদোয়ান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, ককটেল হামলায় আহত রিদোয়ান রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।...
মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

মান্নার ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ১০দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে তার আইনজীবীদের করা জামিন আবেদন নাকচ করে দেন আদালত। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ১০দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকেল তিনটার দিকে প্রিজন ভ্যানে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয় তাকে।...
নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ধর্ষণের দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  নেত্রকোনায় দুই ভাইসহ পাঁচ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। স্কুলছাত্রী (১৫) ধর্ষণ মামলায়  বুধবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করা হয়। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ময়মনসিংহের পাঁচ খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিরাজুল, আব্দুস সাত্তার, মানিক, বারেক, আজিজুল, ফজলুল করিম, সফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া, আবু তাহের ওরফে নকুল, রমজান ও আবুল খায়ের।এর মধ্যে সাত্তার পলাতক রয়েছেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে রাজ্জাক পলাতক। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।...
১০ দিনের রিমান্ডে মান্না

১০ দিনের রিমান্ডে মান্না

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সেনাবাহিনীকে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকসুর প্রাক্তন ভিপি মাহমুদুর রহমান মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এর আগে শুলশান থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য মাহমুদুর রহমান মান্নাকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী ১০ দিনের রিমান্ড আবেদন করেন।এ সময় আদালতে উপস্থিত ছিলেন মান্নার স্ত্রী মেহের নিগা, মেয়ে নিলম মান্না, তার বড়ভাই ও ভাবী। এর আগে বিকেল ৩টার পর মান্নাকে আদালতে আনা হয়।সোমবার দিবাগত গভীর রাতে বনানীর এক বাসা থেকে সাদা পোশাকধারী ডিবি পরিচয়ে কে বা কারা মান্নাকে ধরে নিয়ে যায়। মান্নার পরিবার দাবি করেন, তাকে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।মঙ্গলবার রাতে পুলিশ জানায়,  রাত ১০টার দিকে ধানমন্...
খালেদা জিয়ার পরোয়ানা জারির কপি তিন থানায়

খালেদা জিয়ার পরোয়ানা জারির কপি তিন থানায়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কপি গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা এ তিন থানায় পাঠানো হয়েছে।রাজধানীর বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার  বিশেষ আদালত জজ-৩ এর বিচারক আবু আহমেদ জমাদ্দার বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবীর সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার জন্য সময়ের আবেদন নাকচ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি প্রধানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অপর দুজন হলেন- কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।একইসঙ্গে মামলা দুটির আসামি  বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পরবর্তী ধার্য দিন আগামী ৪ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর তা প্রত্যাহার চেয়ে খালেদা জি...