Sunday, November 1Welcome khabarica24 Online

জাতীয়

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে পুলিশ প্রত্যাহার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার রাত নয়টার দিকে তাঁদের সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের কাছে দাবি করেন, খালেদা জিয়ার বাসভবনের সামনে ছয়জন কনস্টেবল ও একজন হাবিলদার নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আজ রাত নয়টার দিকে একটি ট্রাকে করে তাঁদের সরিয়ে নেওয়া হয়েছে।জহিরুল হক নামে পুলিশের এক সদস্য সাংবাদিকদের বলেন, রাত আটটার দিকে তাঁদের কাছে নির্দেশনা আসে, একটি ট্রাক যাবে, তারা যেন সবকিছু নিয়ে চলে যান। এর বেশি কিছু জানেন না বলেও জানান তিনি।...
মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না : তোফায়েল

মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না : তোফায়েল

জাতীয়, স্লাইড
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গি, নাশকতাকারী, শিশুসহ নিরীহ মানুষ হত্যাকারীদের সাথে কোন সংলাপ হবে না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বেগম খালেদা জিয়া ভুল করেছেন। এর পর ২০১৯ সালে এ সংসদের মেয়াদ পূর্তির ৯০ দিন পূর্বের যে কোন দিন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে কোনো নির্বাচন এ দেশে হবে না। তিনি আল-কায়দা প্রধান জাওয়াহিরির উদ্ধৃতি দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া আল-কায়দার সাথে হাত মিলিয়ে এদেশে সন্ত্রাসী জঙ্গী কার্যক্রম চালাচ্ছেন। গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ...
হরতাল-অবরোধে ক্লাস চলবে বিশ্ববিদ্যালয়ে

হরতাল-অবরোধে ক্লাস চলবে বিশ্ববিদ্যালয়ে

জাতীয়, বিশেষখবর
  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালের মধ্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে কোনো মূল্যে ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ রবিবার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এ নির্দেশনা দেন। একই সঙ্গে হরতাল-অবরোধের মধ্যে শিক্ষাখাতের ক্ষতি পোষাতে প্রয়োজনে শুক্র-শনিবার ছাড়াও অন্য সরকারি ছুটির দিনে শিক্ষা কার্যাক্রম চালাতে বলা হয়েছে। গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এরপর প্রায় লাগাতার হরতালের প্রেক্ষাপটে নৈরাজ্য বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত ১৬ ফেব্রুয়ারি সরকারকে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে রুল জারি করণে হাইকোর্ট। ওই রুলের আলোকে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে হরতাল-অবরোধের মধ্যে ক্লাস-পরীক্ষা চালানোর নির্দেশনা এল। এর আগে শনিবার বে...
সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতা জারি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে সোয়াইন ফ্লুর প্রকোপ ভয়ংকর রূপ ধারণ করায় এবং মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সোয়াইন ফ্লু রোধে সতর্কতা জারি করেছে সরকার।রবিবার সংসদ সদস্য এম এ হান্নানের এক প্রশ্নের জবাবে এ সতর্কতার বিষয়টি জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সোয়াইন ফ্লু রোধে প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব বন্দর আছে, সেসব বন্দরে সতর্কতা বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্র ও স্থলবন্দরে সাতটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। সোয়াইন ফ্লু শনাক্তকরণ, পর্যাপ্ত ওষুধ মজুত এবং প্রয়োজনীয় ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার চালানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।...
শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা

জাতীয়, স্লাইড
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রাণের বইমেলাকে আরো সুন্দর ও দর্শনার্থীদের জন্য উপযোগী করে আয়োজনের অঙ্গীকারের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার।ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করতে এবং সারাদেশে বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বাংলা একাডেমি নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ মেলার। শনিবার মাসব্যাপী এ মেলা শেষ হলো। লেখক-পাঠক-ক্রেতা-প্রকাশক সর্বসাধারণের পদচারণায় মুখরিত ছিল বাংলা একাডেমির এই মেলা প্রাঙ্গণ।শেষ দিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলার দুই প্রাঙ্গণেই। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সকলে ঘুরে দেখেছেন শেষ দিনের মেলা। ঘরে ফেরার পথে সঙ্গী করে নিয়ে গেছেন নতুন বইটি।শনিবার মেলা মঞ্চে ছিল সমাপনী আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত...
সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

সময় হলেই খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে : মায়া

জাতীয়, বিশেষখবর
  আইন আইনের গতিতে চলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সময় হলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে। অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি।আজ শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গরিব ও দুস্থদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। এ সময় জেলেদের মধ্যে পরিচয়পত্রও বিতরণ করা হয়।আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নেতা–কর্মীদের রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই আপশক্তিকে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মাঠে থাকতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ভাইস চেয়ারম্যান এনামুল হক বাদল প্রমুখ।...
চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ : বিপুল অস্ত্র উদ্ধার

জাতীয়, বিশেষখবর
চট্টগ্রামে আরেকটি ‘জঙ্গি আস্তানার সন্ধান’ পাওয়ার দাবি করেছে র‌্যাব। হালিশহরে বিস্ফোরক ও অস্ত্রসহ ‘জঙ্গি আস্তানা’ থেকে ৩ জঙ্গিকে আটক করা করা হয়।  র‌্যাব জানায়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ‘জঙ্গি আস্তানার সন্ধান’ এবং সেখান থেকে বিস্ফোরক, বোমা, অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিন জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানিয়েছেন। তবে র‌্যাবের পক্ষ থেকে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় ও তারা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত করা হয়নি।র‌্যাবের মাকসুদুল আলম জানান, ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের ধারাবাহিকতায় হালিশহর এলাকায় শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব ১৫০ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ৭৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা, ২৪টি অস্ত্র ও বোমা তৈরির স...
মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেতা-কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি নয়, দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। শনিবার দুপুরে চট্টগ্রামের মুরাদপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ সভার আয়োজন করে। দলটির নগর শাখার আহ্বায়ক মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, উত্তর জেলার আহ্বায়ক শায়েস্তা খান, দক্ষিণ জেলার আহ্বায়ক শামসুল আলম মাস্টার উপস্থিত ছিলেন।প্রধান দুই দলের ওপর দেশের জনগণ আজ বিরক্ত উল্লেখ করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায় না। তিনি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-...