সীমান্তচুক্তির সংশোধিত বিল ফের রাজ্যসভায় পেশ হবে
বিলের খসড়া তৈরির ক্ষেত্রে তাড়াহুড়ো করার পরিণতিতে ভারতের সংসদে পাশ হয়ে যাওয়া সীমান্তচুক্তি-সংক্রান্ত বিলটিতে গুরুতর কিছু ভুল রয়ে গেছে। গত ৭ মে লোকসভায় বিল নিয়ে আলোচনার পরে প্রথম ভুলগুলি ধরা পরে। এরপর বিলটি পাশ করার সঙ্গে সঙ্গে বিলের ভুলগুলি সংশোধন করা হয়। ফলে ১১৯তম সংবিধান সংশোধনী ২০১৩ রূপান্তরিত হয়েছে ১০০তম সংবিধান সংশোধনী ২০১৫ হিসেবে। এরপরই রাজ্যসভায় পাস হওয়া বিলটি ফেরত পাঠনো হয়েছে প্রয়োজনীয় সংশোধনের জন্য। ফলে বিলটি প্রয়োজনীয় সংশোধনের জন্য রাজ্যসভায় ফের উত্থাপন করতে হবে। গত ৬ মে রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনার সময় ভুলগুলি সরকারও যেমন খেয়াল করেনি তেমনি এমপিরা খেয়াল করেননি।লোকসভায় ভুলগুলি সংশোধন করার সুযোগ পাওয়া গেলেও রাজ্যসভায় সেই সুযোগ ছিল না। আর তাই সোমবার রাজ্যসভায় বিলটির সংশোধনী উত্থাপন করবেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। গত শুক্রবার সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠকে এই ভুল নিয়ে ক্ষোভ প্রকাশ ক...







