Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

মিঠানালায় বঙ্গবীর-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

খেলাধুলা, মীরসরাই
আকাশ ইকবাল ::: মীরসরাইয়ের মিঠানালায় বঙ্গবীর-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মিঠানালা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন মিঠানালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন। অনুষ্ঠানে মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ধুমের সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসিত রঞ্জন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হায়াতুন্নবী।এসময় আরো উপস্থিত ছিলেন মিঠানালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ঃ শফিউল আলম, আনোয়ার চৌধুরী মুন্না প্রমুখ। এবার ইউনিয়ন পর্যায়ে মোট ১১টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। এসময় অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।...
ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  আসন্ন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় দল ঘোষণার কথা জানায় বিসিবি। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত।বিশ্বকাপ থেকে ফিরে আসা নামুল হক বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও নেই আল আমিন হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরকে আগামী ২০মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। বৃদ্ধাঙ্গুলে চোট থাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিরে আসা আল আমিন হোসেন পাকিস্তানের মতো ভারতের...
অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।যদিও শচীন কিংবা শেন ওয়ার্ন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এ বছরের জানুয়ারিতে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আমি ও শচীন খুব শিগগিরই একটা ঘোষণা দিতে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ঘোষণা ওই টি-২০ ক্রিকেট লিগ নিয়ে।অস্ট্রেলিয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, আন্ড্র ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো বিশ্ব তারকারা।প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে ভারতীয় কোম্পানি এসেল গ্রুপ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টে...
বিপিএলের খেলা খুলনা সিলেটেও

বিপিএলের খেলা খুলনা সিলেটেও

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারানোর পর বাংলাদেশ ক্রিকেটের গ্রাফ এখন উর্ধ্বমুখী। ক্রিকেট এখন বিপণনও। সেই বিপণনকে পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। ক্রিকেটকে বিপণন বানানোর চেষ্টার পরও মাঠে ক্রিকেট রাখতে চাচ্ছেন বোর্ড কর্মকর্তারা।আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। সেখানে যাতে বাংলাদেশ ভালো করতে পারে, তার প্রস্তুতি হিসেবেও আয়োজন করতে যাচ্ছে বহুল আলোচিত বিপিএল। ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে দুটি আসর হওয়ার পর বিতর্কের জন্ম দিয়ে বন্ধ হয়ে যায় বিপিএল। দুই বছর পর বিসিবি আবারও চাচ্ছে বিপিএল আয়েজনের এবং এর সম্ভাব্য তারিখও চূড়ান্ত করেছে।আগামী ডিসেম্বরে আসরটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। কাজ করছে ক্রিকেটারদের ক্যাটাগরি, পারিশ্রমিক, বিদেশি ক্রিকেটার, ফ্যাঞ্চাইজি এবং ভেন্যু নিয়ে। আগের আসরের খ...
ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান ক্রিকেট দল কাল ঢাকা ছেড়েছে। ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। তবে সঙ্গী করেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারের তিক্ত স্বাদও। ১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ, কিন্তু এবারই প্রথম মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। বাজে একটি সফর শেষে দেশে ফিরে গেলেও ফের ঢাকায় আসছে পাকিস্তান। আগামী নভেম্বর-ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট খেলতে ফের ঢাকায় পা রাখবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের বাকি তিন দল স্বাগতিক বাংলাদেশসহ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর বর্বরোচিত হামলার পর বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে রাজি হয় না কোনো দলই। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল খ...
পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাকিব ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে অসুস্থতার জন্য খেলতে পারেননি শাহাদাত হোসেন।ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি করে উইকেট পেয়েছেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মোহাম্মদ শহীদের চতুর্থ বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত পাকিস্তান ৭ রান তুলেছে। ৯ উইকেট হাতে থাকা সফরকারীদের লিড ৩৬১ রান।এর আগে বাংলাদেশকে ২০৩ গুটিয়ে দিয়েও খুলনা টেস্টের ভয় পাকিস্তানের ঘাড়ে ভর করে। গত টেস্টে প্রায় দুইদিন ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল স্বাগতিকরা। তাই বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা।প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকে স্বাগতিকরা।...
আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এমন একজন খেলোয়াড় তিনি যার ধারাবাহিকতা দারুণ। আর এই ধারাবাহিকতাই আজহার আলীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির প্রয়োগ তিনি দেখালেন ঢাকা টেস্টে। ক্লান্তিহীন ব্যাটিংয়ে কি কাণ্ডটাই না করে যাচ্ছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সামনে ক্লান্ত হয় বাংলাদেশ দল, ক্লান্তি বা শ্রান্তি আসে না আজহারের। তিনি ব্যাট করে চলেন। এবং এরই পুরস্কার হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন আজহার। ঢাকা টেস্টের আয়ু যতক্ষণ প্রায় ততক্ষণই ব্যাট করছেন আজহার। তার অসীম ধৈর্যে ডাকা টেস্টে প্রথম ইনিংসের রানের পাহাড়ই গড়তে শুরু করেছে পাকিস্তান। শেষ খবর, ৪ উইকেটে ৪৯৬ রান পাকিস্তানের। আজহার ২০৫ এবং আসাদ শফিক ৯২ রানে ব্যাট করছেন।দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই নেচে ওঠে মিরপুর স্টেডিয়াম। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক তখন ৯ রানে দাঁড়িয়ে। তাকে পরিস্কার বোল্ড করে এই টেস্টে নিজের প্রথম উইকেট শিকার করেন সাক...
তামিম-ইমরুল জুটির বিশ্বরেকর্ড

তামিম-ইমরুল জুটির বিশ্বরেকর্ড

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমের চোখে-মুখে পরিতৃপ্তির ছাপ। কোচ চন্ডিকা হাতুরাসিংহকেও দেখে মনে হচ্ছিল ভীষণ খুশি। সেটাই তো স্বাভাবিক! ওয়ানডে ও টি-২০তে সিরিজ জয়ের পর টেস্টে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ড্র করা তো আর চাট্টিখানি কথা নয়।এক ম্যাচে কত্তো অর্জন! ডাবল সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন তামিম ইকবাল। আরেক ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকেও এসেছে ১৫০ রানের আত্দবিশ্বাসী এক ইনিংস। বোলিংয়ে স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট। তবে সবচেয়ে বড় অর্জন টেস্টে দ্বিতীয় ইনিংসে তামিম-ইমরুলের জুটিতে বিশ্বরেকর্ড। তাই গর্ব করে অধিনায়ক মুশফিক জানালেন, 'এটা জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। দ্বিতীয় ইনিংসে আমরা ডমিনেট করে ব্যাটিং করেছি। এটা আমাদের জন্য বড় অর্জন। এই আত্দবিশ্বাস পরের ম্যাচে ভালো করতে কাজে লাগবে।'চন্ডিকা হাতুরাসিংহে বলেন, 'পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ...