Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

কায়রো বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড

কায়রো বিশ্ববিদ্যালয়ে আগুন দিল ব্রাদারহুড

আন্তর্জাতিক
  মিসরের রাজধানী কায়রোয় আল-আজহার বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে আগুন দিয়েছে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষায় বসার বিরোধিতা করে কর্মসূচিতে নামে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা। তাদের বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ভবনে তারা আগুন ধরিয়ে দেয়। এরপর কৃষি অনুষদ ভবনেও আগুন দেয়া হয়। এর আগে শুক্রবারের বিক্ষোভে নিহত হয়েছে অন্তত তিনজন। সেদিন বিক্ষোভ হয়েছে পুরো মিসরে। তবে, রাজধানী কায়রো, মিনয়া প্রদেশ এবং নীল বদ্বীপের দামিয়েতা শহরে মারা গেছে তিনজন। সরকারবিরোধী বিক্ষোভে আহত হয়েছে কয়েকডজন মানুষ। সব জায়গায় মুসলিম ব্রাদারহুড নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। রাজধানী আল-আজহার বিশ্ববিদ্যালয়েও বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে ছাত...
থাইল্যান্ডে ব্যাংকক দখল অভিযান

থাইল্যান্ডে ব্যাংকক দখল অভিযান

আন্তর্জাতিক
থাইল্যান্ডে চলমান সরকার পতন গণআন্দোলন নস্যাৎ করতে শনিবার কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এতে ঘটনাস্থলেই ইয়ুত্থানা অং আর্ট (৩০) নামের এক বিক্ষোভকারী নিহত হন আরও চরজন গুরুতর আহত হয়েছেন। তদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। ‘নেটওয়ার্ক অব স্টুডেন্টস অ্যান্ড পিপল ফর রিফর্ম অব থাইল্যান্ডে’র নিরাপত্তাপ্রধান নাসির ইমা বলেন, মধ্যরাতে (আনুমানিক ৩.৩০ মিনিট) হঠাৎ সোনালী রঙের একটি টয়োটা গাড়ি বিক্ষোভকারীদের বিশ্রামস্থল চামাই মারুচেট ব্রিজের পাশে এসে দাঁড়ায়। পরপরই গাড়িটির পেছনের আসনে বসে থাকা ২-৩ জন যুবক আন্দোলন কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। যে বন্দুক দিয়ে তারা গুলি চালিয়েছে সেটি এম-১৬ রাইফেল ছিল বলে জানিয়েছেন নাসির। ঘুমে কাতর বিক্ষোভকারীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি ঝড়ো গতিতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ এসে দুর্ঘটন...
জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

জেএসসি ও জেডিসি’র ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

সারা-দেশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৮৯.৯৪ শতাংশ। রোববার সকালে এই ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন। এর মধ্যে মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের গড় হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৭২ হাজার ২০৮ জন শিক্ষার্থী। এই দুই পরীক্ষার মধ্যে জেএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৭১ ও জেডিসিতে ৯১ দশমিক ১১ শতাংশ।বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদে...
মালিবাগে পুলিশের সাথে সংঘর্ষে শিবির নেতা নিহত

মালিবাগে পুলিশের সাথে সংঘর্ষে শিবির নেতা নিহত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীর মালিবাগের রেলগেটে থেকে রামপুরা আবুল হোটেলের সামনে পর্যন্ত পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে মনসুর হোসেন (২২) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক শামীম। নিহত মনসুর বিমানবন্দর থানা ৩নং ওয়ার্ডের শিবির সভাপতি। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদরের বাবুর হাটে। পিতার নাম আব্দুর রাজ্জাক। তিনি বনানীর সিটি বিশ্ববিদ্যালয়ের ল’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সোনালী ব্যাংকের গলি থেকে ৫০-৬০ জনের একটি মিছিল বের হয়ে তাণ্ডব শুরু করে। মিছিলকারীরা ভাঙচুরের পাশাপাশি রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা ...
কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

কমলাপুরে বোমা বিস্ফোরণে নিরাপত্তাকর্মী নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
  কমলাপুর রেলস্টেশনে দু’টি শক্তিশালী হাতবোমা বিস্ফোরণে আবুল কাশেম (৫০) নামে রেলওয়ের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আমিনুল ও আলম নামের দুই জনকে আটক করা হয়েছে।...
আসুন বিভেদ ভুলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই : শেখ হাসিনা

আসুন বিভেদ ভুলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই : শেখ হাসিনা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পর আগামীতে এ বিচার বানচালের ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিচারের প্রতিশ্র“তি দিয়েছে আওয়ামী লীগ। সেই সঙ্গে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে রাষ্ট্র ও সমাজজীবনের সর্বক্ষেত্রে শান্তি, শৃংখলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে দলটি। ঘোষিত ইশতেহারে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন না করার অঙ্গীকারও করা হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিবিহীন নির্বাচনের এক সপ্তাহ আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন। আওয়ামী লীগের ঘোষিত এ ইশতেহারে আগামী পাঁচ বছরে দেশের প্রতিঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, একই সময়ে দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু, ফোর-জি চালু, বেসরকারি সব প্রতিষ্ঠানে পেনশন ব্যবস্থা প্রচলনের উদ্যোগ, প্রাথমিক শিক্ষার স্তর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত এ...

একটি গুলির জবাবে ১০টি গুলি করবে ছাত্রলীগ

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, ২৯শে ডিসেম্বর বিএনপির আন্দোলনে জামায়াত-শিবিরকে প্রতিহত করতে বরাবরের মতো এবারও ছাত্রলীগ মাঠে থাকবে। তারা যদি একটি গুলি করে, ছাত্রলীগ ১০টি গুলি করবে। এ প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে ছাত্রলীগ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রলীগ ঢাকা মহানগরের এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সিদ্দিকী নাজমুল আলম আরও বলেন, বিএনপি যে সাংঘর্ষিক আন্দোলনের ডাক দিয়েছে আমরা জানি সে আন্দোলনে বিএনপি নয় মাঠে থাকবে জামায়াত-শিবির। তাই তাদের সম্পূর্ণ প্রতিহত করা হবে। ছাত্রলীগের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আনিসুর রহমান আনিস বলেন, বিএনপির কর্মসূচি কিভাবে প্রতিহত করতে হয় ছাত্রলীগ মাঠে থেকে তা বুঝিয়ে দেবে। প্রত্যেক এলাকায় পাহারা বসানো হবে। ছাত্রলীগ ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক আজিজুল হক রানা বলেন, রাজাকারের হাতে জাতীয় পতাকা তুলে দিতে দেবো না। ...
খালেদা গৃহবন্দি

খালেদা গৃহবন্দি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
গৃহবন্দি বিরোধী নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে তার বাসভবন ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রটোকল প্রত্যাহার করে নিয়েছে সরকার। ব্যারিকেড সরিয়ে খালেদা জিয়া আজকের কর্মসূচিতে যাওয়ার চেষ্টা করলেও তা আটকে দেয়ার প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তার বাসভবনের সামনের দু’দিকের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে দু’টি বালুভর্তি ট্রাক। বিরোধীদলীয় নেতার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল (অব.) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধীদলীয় নেতার মর্যাদা অনুসারে প্রাপ্য পুলিশি প্রটোকল প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার নিরাপত্তায় নিয়োজিত সমস্ত প্রটোকল ও পুলিশ সদস্যকে প্রত্যাহার করে তাদের বদলে বিপুল সংখ্যক পুলিশ, মহিলা পুলিশ, র‌্যাব ও বিজিবি অবস্থান নিয়েছে। অফিস অভিমুখে যাওয়ার রাস্তা দু’টি বন্ধ করে সেখানেও অসংখ্য র‌্যাব ও বিজিবি অবস্থান করছে। এছা...