Thursday, October 29Welcome khabarica24 Online

Author: taslim

চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ যাত্রী আটক

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ নুরুল আবছার (৫০) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার বিকাল ৫টায় ওমান এয়ারলাইন্সের একটি বিমানে ওমান থেকে আসেন তিনি। আটক আবছার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। কাস্টমস কর্মকর্তারা জানান, স্ক্যান করার সময় লাগেজের ভেতর সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলো বিশেষ কৌশলে সাবানের ভেতরে রাখা হয়েছিল।...
আবাহনীকে হারিয়েই সাকিবরা ফাইনালে

আবাহনীকে হারিয়েই সাকিবরা ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ
ইউসিবি-বিসিবি একাদশ আগের দিন রোমাঞ্চকর জয় না পেলে একদিন আগেই সাকিব আল হাসানের প্রাইম ব্যাংকের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে কাল আর সমীকরণের জন্য অপেক্ষা করতে হল না প্রাইম ব্যাংককে। আবাহনীকে ১৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল তারা। এনামুল হকের হাফসেঞ্চুরির পর বোলিংয়ে কেউ সুবিধা করতে পারেননি। সাকিব আটজন বোলার দিয়ে বোলিং করিয়েছেন। ১৬ রান দূরে থাকতে থেমেছে আবাহনী। টুর্নামেন্ট ছয় ম্যাচে চারটি জয় পেল প্রাইম ব্যাংক। বিজয় দিবস টি ২০ চ্যালেঞ্জ কাপ একেবারেই বাজেভাবে শেষ করল আবাহনী। ফাইনালে খেলার আশা শেষ হয়েছিল আগেই। এদিন ষষ্ঠ ম্যাচে পঞ্চম হারে টুর্নামেন্ট শেষ করল তারা। টস হেরেই ব্যাট করতে নেমে আবারও জ্বলে উঠলেন এনামুল হক। টুর্নামেন্টে নাবিল সামাদের বলে আউট হওয়ার আগে ৪৩ বলে করেন ৬৯। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও তিনটি ছয়। শুরুটা কিন্তু একেবারেই ভালো ছিল না। লিটন কুমারকে ১৫ রানে ফেরান নাবিল...
চীনের জিনজিয়াং-এ পুলিশের গুলিতে নিহত ৮

চীনের জিনজিয়াং-এ পুলিশের গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক
  চীনের জিনজিয়াং অঞ্চলে সংঘাতে পুলিশের গুলিতে ৮ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ পোর্টালের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। ছুরি ও বিস্ফোরকদ্রব্য নিয়ে একদল পুরুষ ইয়ারকান্দ কাউন্টির একটি পুলিশ স্টেশনে হামলা করলে পরে সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দুসপ্তাহ আগেই ওই অঞ্চলে দাঙ্গা সৃষ্টি হয়েছিল যেখানে দুই পুলিশ সহ ১৬ জন মানুষ প্রাণ হারায়। মুসলিম সংখ্যালঘু দল উইঘুর- এর অঞ্চল হিসেবে পরিচিহত জিনজিয়াং এ প্রায়ই বিক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটে। সরকার বরাবরই হামলার দায়ভার জঙ্গীদের উপর দিলেও উইঘুর কর্মীদের দাবি জাতিগত উত্তেজন্য এবং চীনের কঠোর নিয়ন্ত্রণের কারণেই সংঘাত সৃষ্টি হচ্ছে। চীনের এ অঞ্চলটির  কোন সংবাদের সত্যতা যাচাই করা বেশ কঠিন বলে উল্লেখ করে সিএনএন। কেনান জিনজিয়াং থেকে কোন সংবাদ বাইরে আসবে সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।...
১০ উইকেটের জয় উপহার পেলেন জ্যাক ক্যালিস

১০ উইকেটের জয় উপহার পেলেন জ্যাক ক্যালিস

খেলাধুলা, খেলার মাঠ
  সর্বকালের সেরা অল রাউন্ডার জ্যাক কালিসকে জয় উপহার দিয়ে বিদায় জানালো দক্ষিণ আফ্রিকা। ডারবান টেস্টে বারবার বৃষ্টি হানা দিলেও ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারী ভারত। গতকাল তারা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্সিণ আফ্রিকা কোন উইকেট না হারিয়েই জয়ের নাগাল পেয়ে যায়। এতে স্বাগতিকরা দুই ম্যাচের সিরিজ ১-০-তে জিতে নিল। আর তাদের ক্রিকেট নায়ক জ্যাক ক্যালিসকে বিদায়ী টেস্টে দিল জয় উপহার। এর আগে ভারতকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২৩ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য ৫৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম ইনিংসে ৩৩৪ ও দক্ষিণ আফ্রিকা ৫০০ রানে অল আউট হয়।ডারবান টেস্টের শেষে দিনের শুরুতেই ডেল স্টেইনের জোড়া আঘাতে ডারবান টেস্টে বিপদে পড়েছে সফরকারী ভারত। আগের দিনে ২ উইকেটে ৬৮ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিন ...
১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ

১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ৫ই জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ১লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে বিরোধী জোট। এছাড়া বিরোধী নেতা খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রেসির কর্মসূচিতে যেতে বাধা দেয়ায় আগামীকাল সারা দেশে বিক্ষোভ করবে ১৮ দল। রাতে  রাজধানীর বারিধারার বাসভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, পয়লা জানুয়ারি ভোর ছয়টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়া বিরোধী দলের ডাকা মার্চ ফর  ডেমোক্রেসি  কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন  করবে ১৮ দল। ৫ই জানুয়ারির নির্বাচন বাতিল করে সমঝোতায় আসারও আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া ভোটের অধিকার রক্ষার জন্য ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্ম...
৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি

৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারি ৫৯ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে, যেসব জেলায় নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে না, সেসব জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে না। নির্বাচন কমিশন (ইসি) জানায়, ৫টি জেলার ভোটাররা ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন না। সবগুলো আসনের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এসব জেলার সংসদীয় আসনগুলোতে আর ভোটগ্রহণ হচ্ছে না। তাই ৫ জানুয়ারির সাধারণ ছুটিও র্কাযকর হচ্ছে না এ জেলাগুলোয়। ইসি জানায়, নির্বাচনের ভোটগ্রহণের দিন সারাদেশেই সাধারণ ছুটি পালিত হয়ে আসছে। কিন্তু রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর ও জয়পুরহাট জেলার গুলোর প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় ৫ জানুয়ারির সাধারণ ছুটি কার্যকর হচ্ছে না এসব জেলায়। তবে, প্রতিবারের মতো নির্বাচনী ভোটগ্রহণ হওয়ায় বাকি ৫৯ জেলায় সাধারণ ছুটি কার্যকর হবে।...
৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার রাতে গণভবনে অনুষ্ঠিত মহাজোটের এক বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রবিবার রাতের বৈঠকে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'লাঠি নিয়ে নয়, নৌকা নিয়ে মিছিল করতে হবে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা। ভোটের কথা মাথায় রেখে দলীয় প্রতীক নিয়ে মিছিল করা জরুরি।' গণভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান হাসানুল হক ইনু প্রমুখ।...
সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৮.৫৮

সমাপনী পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৮.৫৮

সারা-দেশ, স্লাইড
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে পাসের হার  ৯৮.৫৮ শতাংশ। সোমবার সকাল ১০টায় গণভবনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের কপি তুলে দেন শিক্ষামন্ত্রী। বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী। গত ২০ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৬ ডিসেম্বর। হরতাল অবরোধের কারণে পরীক্ষার সিডিউল পরিবর্তন করা হয়। প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন পরীক্ষা দিয়েছে। ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ৪৫৭ জন। গত বছর প্রাথমিক সমাপনীতে পাস করেছিল ৯৭ দশমিক ৩৫ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯২ দশমিক ৪...