Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

ঢাকা ও চট্টগ্রামে সাধারণ ছুটি

ঢাকা ও চট্টগ্রামে সাধারণ ছুটি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সিটি নির্বাচন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ দুই সিটিতে মঙ্গলবার সব ব্যাংক, বীমা, সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নির্বাচন-সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় যদি কাল কোনো পাবলিক পরীক্ষা থাকে তবে পরীক্ষার কেন্দ্রগুলো ও পরীক্ষা-সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।...
গাজীপুরে কারখানায় আগুনে সাত শ্রমিক দগ্ধ

গাজীপুরে কারখানায় আগুনে সাত শ্রমিক দগ্ধ

জাতীয়, বিশেষখবর
গাজীপুরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে নারীসহ সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রায় আগামী ওয়াশিং লিমিটেড কারখানার কম্প্রেসার রুমে এ অগ্নিকান্ড ঘটে।সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অপূর্ব বল জানান, বন্ধ কারখানাটি সংস্কার কাজে নিয়োজিত কয়েকজন শ্রমিক কম্প্রেসার রুমে ঘুমিয়েছিলেন। ভোরে সেখানেই এক নারী শ্রমিক লাকড়ি দিয়ে চুলায় রান্না করছিলেন। চুলার আগুন কম্প্রেসার মেশিনের গ্যাসের সংস্পর্শে গেলে আগুন ধরে যায়। এতে সাত শ্রমিক দগ্ধ হন।আগুনে দগ্ধদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারখানাটির কমপ্রেশার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে অন্তত সাতজন দগ্ধ হয়েছেন।তবে দগ...
ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বাংলাদেশের ক্রিকেট দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সব সময়ই পায় অন্যরকম পুরস্কার। এবারও নতুন একটি পুরস্কারের ঘোষণা এলো। বাংলাদেশের ক্রিকেট দলকে ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আজ শনিবার তিনি ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে টাইগারদের সাথে মধাহ্নভোজ করেন শেখ হাসিনা। খেলোয়াড়দের গর্বে গর্বিত প্রধানমন্ত্রী ওখানেই দেন ঘোষণা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ওই সাফল্যের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে জাতীয় দলকে। জাতীয় দল ১ কোটি টাকা আরো পাবে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারানোয়। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত খেলোয়াড়সহ সবার জন্য কল্যাণ ট্রাস্ট করার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।গণভবনের অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রায় সাড়ে আট কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''আমার হাতে একটি তালিকা দেওয়া হয়েছে যে, উইনিং বোন...
ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, মৃতের সংখ্যা ১৫০০ ছাড়াল

ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল, মৃতের সংখ্যা ১৫০০ ছাড়াল

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
গত আশি বছরে এমন ভূমিকম্প দেখেনি নেপাল। মৃতের সংখ্যা ১৫০০ ছাড়িয়ে গেল। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসংখ্য মানুষ। গোটা কাঠমান্ডু শহরটাই পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। মৃত্যুর মিছিল আর স্বজনহারার কান্নায় ভারি শহরের বাতাস। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে নেপাল সরকার। ঘড়ির কাঁটা তখন বারোটা ছুঁইছুঁই। কেঁপে উঠল উত্তর পশ্চিম কাঠমান্ডু থেকে আশি কিলোমিটার দূরত্বে পোখরার লামজুং। কম্পন ছড়িয়ে পড়ল শান্ত বুদ্ধভূমির পথে। কেঁপে উঠল নেপাল লাগোয়া বিহারের পূর্ব চম্পারণ, সীতামারি, দ্বারভাঙা, সুপৌল, আড়ারিয়া, পশ্চিম চম্পারণ, শিহোর, সারণ। প্রকৃতির রোষে লন্ডভন্ড শান্ত বুদ্ধভূমি। যে পথ ধরে একদিন শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন গৌতম বুদ্ধ, সেই পথেই ভয়ঙ্কর বিপর্যয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা সাত দশমিক নয়। বিশেষজ্ঞদের পরিভাষায় গ্রেট আর্থকোয়েক। মিনিট দুয়েকের ভূকম্পনেই বিধ্বস্ত কাঠমান্ডু।তারপর আরও...
নেপালের পাশে বাংলাদেশ

নেপালের পাশে বাংলাদেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দেবে বাংলাদেশ। শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।সাংবাদিকদের শাকিল বলেন, তাদের এই মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রতিবেশী বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বাংলাদেশ সরকার নেপালের সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে বলে জানিয়েছেন মাহবুবুল হক শাকিল।শক্তিশালী ভূমিকম্পে নেপালে ধসে পড়েছে বহু ভবন, এখন পর‌্যন্ত নিহতের সংখ্যা হাজারের কাছে। শনিবার দুপুরে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠে।...
এভারেস্টে তুষারধস, নিহত ১৫

এভারেস্টে তুষারধস, নিহত ১৫

আন্তর্জাতিক, বিশেষখবর
নেপালে ভূমিকম্পের জেরে ধস নামে এভারেস্টে। সেখানে পর্বতারোহণের জন্য বেইস ক্যাম্পে থাকা অভিযাত্রীদের মধ্যে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন দিক থেকে তুষারধস নেমে কার্যত গুঁড়িয়ে যায় তাঁদের বেইস ক্যাম্প। এভারেস্ট বেইস ক্যাম্পগুলোতে বিভিন্ন দেশের প্রায় ৮০০ অভিযাত্রী ছিলেন। তুষারধস নামায় বহু পর্বতারোহীর খোঁজ মিলছে না। বেশ কিছু বেইস ক্যাম্প ধ্বংস হয়ে গেছে।নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা বলেন, ‘এভারেস্টে নিহতের সংখ্যা বাড়তে পারে। নিহতদের মধ্যে বিদেশিদের পাশাপাশি থাকতে পারেন স্থানীয় শেরপারাও।’রুমানিয়ার পর্বতারোহী ভূমিকম্পের পর টুইট বার্তায় লিখেছেন, ‘বড় ধরনের তুষারধস ঘটেছে। পর্বতে অনেক লোক আটকা পড়েছে। আরেক পর্বতারোহী ড্যানিয়েল মাজুর লিখেছেন, ‘তাঁবু থেকে অনেকে প্রাণ বাঁচাতে দিগি¦দিক ছুটছেন। আমার দলের অনেকে আটক পড়েছেন। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করুন।’ভারতীয় কর্তৃপক্ষ...
ভূমিকম্পে সারাদেশে ৩ জনের মৃত্যু

ভূমিকম্পে সারাদেশে ৩ জনের মৃত্যু

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
সারা দেশে শনিবার দুপুরে দুই দফায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ঘটনায় পাবনা, বগুড়া, টাঙ্গাইলে ৩ জনের মৃত্যুর পাশাপাশি কয়েকশত মানুষ আহত হয়েছেন। এছাড়া, সুনামগঞ্জে এক নৌকার আরোহী নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, অফিস-আদালত, স্কুল-কলেজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে আঘাত হানা এ ভূমিকম্পের স্থায়ী ছিল কয়েক সেকেন্ড। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের বারপাক অঞ্চলে। পাবনায় আওয়ামী লীগ নেত্রী নিহত পাবনায় ভূমিকম্পে একজন নিহত ও জেলার বিভিন্ন স্থানে শতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। নিহত রোকেয়া খানম পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কৃষক লীগের সহ সভাপতি সোহরাব উদ্দিনের স্ত্রী। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুর হক জানান, শনিবার বেলা সোয়া ১২টার দিকে সারা দেশের ন্যায় ভূমিকম্প শুরু হলে শহরের ময়নামতি এলাকার ঘর থেকে বের হওয়ার সময় মাথা ঘুরে দে...
রাজধানীতে হেলে পড়েছে ৯ ভবন ফাটল ৬টিতে

রাজধানীতে হেলে পড়েছে ৯ ভবন ফাটল ৬টিতে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভূমিককম্পে রাজধানীতে কমপক্ষে ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একজন। ভূমিকম্পের সময় বাসিন্দাদের মধ্যে দেখা দেয় ভয়াবহ আতংক। লোকজন শংকিত হয়ে বাসাবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। সন্ধ্যায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে তারা ৯টি ভবন হেলে পড়া ও ফাটল দেখা দেয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন এবং সরেজমিন অনুসন্ধান করেছেন। এর বাইরে আরও অন্তত ৬টি ভবন হেলে পড়া ও ফাটল দেখা দেয়ার খবর স্থানীয় সূত্র যুগান্তরকে জানিয়েছে। তবে ফায়ার সার্ভিস সেগুলো নিশ্চিত করেনি। পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে বাসিন্দাদের নামিয়ে একটি ৫ তলা ভবন সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া বংশালে বরিশাল প্লাজার পাশে একটি ৬ তলা ভবনে ফাটল দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন এক ছাত্র।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, হেলেপড়া ৬টি ভবন হচ্ছে মোহাম্মদপুরের ২৩/৩, খিলজি রোডে আশাটাওয়ার, ব...