Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার: নাসিম

আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার: নাসিম

বিশেষখবর, সংবাদ শিরোনাম
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা খালেদা জিয়াকে সর্বদলীয় সরকারে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু আসন ভাগাভাগির কথা সম্পূর্ণ মিথ্যাচার।তিনি বলেন, খালেদা জিয়া আবার ঘর গোছানোর কথা বলছেন। আমরা ঘর গোছানোর জন্য পাঁচ বছর সময় দিয়েছি। বুধবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নাসিম বলেন, মঙ্গলবার খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যাচার এবং আগের ঘটনার পুনরাবৃত্তি।তিনি বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুনে মনে হয়েছে, তিনি পরাজিতই হননি, বিরোধী দলের পদটিও হারিয়েছেন।নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২৪ জানুয়ারি গত সংসদের মেয়াদের শেষ দিন ছিল। তাই সংবিধান রক্ষার্থেই আমাদের নির্বাচন করতে হয়েছে। তার আগেই আমরা নির্বাচন করেছি এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছি।তিনি বলেন, এদেশের মানুষ শান্তি চেয়েছিল।...
বৃহস্পতিবার ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল

বৃহস্পতিবার ১০২টি উপজেলা নির্বাচনের তফসিল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের তৃতীয় দফা তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ  শাহনেওয়াজ। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।এর আগে ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের প্রথম দফা নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম দফায় আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের ১০২টি উপজেলায়  ভোট হবে। এরপর গত ২৩ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ১১৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে  কমিশন। এ তফসিল অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি ১১৭টি উপজেলা পরিষদে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশনার জানান, মেয়াদ শেষ হওয়ায় সারাদেশের উপজেলা নির্বাচন আগামী মে মাসের মধ্যে শেষ করতে হবে। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। উৎস- যুগান্তর...
এবার নারীদের নিচ্ছে আল-কায়েদা

এবার নারীদের নিচ্ছে আল-কায়েদা

আন্তর্জাতিক
  সিরিয়া ও ইরাকে আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলো তাদের অভিযান ও তৎপরতায় নারী সৈনিকদের নামাতে শুরু করেছে। ইতোমধ্যে তারা নারী সৈনিকদের নিয়ে ব্রিগেড গঠন করেছে। সোমবার এক সংবাদে সৌদী গ্যাজেট জানায়, সিরিয়ার রাকাহ শহরেই এই নারী সৈনিকদের প্রথম পদার্পন হবে।অন্যান্য আরব পত্রিকাগুলোও স্থানীয় পত্রিকা আশরাক আল-আওসাতের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। তাতে বলা হয়, সিরিয়া ও বাগদাদে যুদ্ধরত আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোর হয়ে কাজ করবেন এসব নারী যোদ্ধা। নারী ব্যাটেলিয়নগুলোর নাম দেয়া হয়েছে ‘আল-খানসা’ এবং ‘উম আল-রাইয়ান’। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, নারী সদস্য সংগ্রহের ক্ষেত্রে কিছু শর্ত ও নীতিমালা নির্ধারণ করে দিয়েছে এসব সশস্ত্র সংগঠন।সদস্য হতে ইচ্ছুক প্রত্যেক নারীর বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে হতে হবে। সেইসাথে বিবাহিত বা কারো বাগদত্তা হওয়া চলবে না।সশস্ত্র বাহিনীতে যোগ দেয়া নারীদের প্রতিমা...
ভারতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১০, আহত ৩০

ভারতে ট্রাকের ধাক্কায় বাস উল্টে নিহত ১০, আহত ৩০

আন্তর্জাতিক
ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পুনে ও সাতারার সংযোগ সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কন্টেইনারবোঝাই ট্রাকের ধাক্কায় বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’র একটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।...
১০ ট্রাক অস্ত্র মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০ ট্রাক অস্ত্র মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জাতীয়
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা দুই মামলার ৫১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত ৩০শে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান এ মামলার রায় ঘোষণা করেন। দুটি মামলার মধ্যে একটিতে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালতে রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ মামলা। এ মামলায় রাষ্ট্রের সামরিক-বেসামরিক কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। এমনকি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। এ ধরনের ঘটনা বিশ্বের আর কোথাও ঘটেছে কি না সন্দেহ। পর্যবেক্ষণে বলা হয়েছে,...

অস্ত্রধারী ২ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ

জাতীয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করা দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক গত ২রা ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অনাকাঙ্খিত ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ সেতু ও সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হল। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। পাশাপশি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘেœ চলার লক্ষ্যে অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।...
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

সারা-দেশ
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে ঘনকুয়াশার কারনে দেখতে না পেয়ে উল্টে খাদে পড়ে। এতে জুলিয়া খাতুন (৩০) নামে একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আহতদের ভেড়ামারা ও কুষ্টিয়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।...
বিএনপি নেতা মওদুদ রফিকুল মাহবুব জামিনে মুক্ত

বিএনপি নেতা মওদুদ রফিকুল মাহবুব জামিনে মুক্ত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন জামিনে মুক্তি লাভ করেছেন। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া এবং দুপুর ১২টা ৪০ মিনিটে ব্যারিষ্টার মওদুদ আহমেদ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় জেল গেইটে নেতাদের আত্মীয় স্বজন ও বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই তিন নেতা। কারাগার থেকে মুক্তি লাভের পর সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দেশে একটি অনির্বাচিত সরকার আছে। যেহেতু তারা সরকারে আছে সেহেতু তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। আর মধ্যবর্তী নির্...