দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন
দুর্নীতির অভিযোগে ছয় সপ্তাহ ধরে বিক্ষোভের পর দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। গতকাল ২৩৪-৫৬ ভোটে অভিশংসন অনুমোদন পেয়েছে।
এর অর্থ হলো পার্কের দল সায়েনুরু পার্টির এমপিরাও তার বিপক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্তের পর পার্কের ক্ষমতা আপাতত প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসনের যে সিদ্ধান্ত হয়েছে তাতে ১৮০ দিনের মধে?্য অনুমোদন দেবে দেশটির নয় সদসে?্যর সাংবিধানিক আদালত। ব্যক্তিগত লাভের জন্য পুরনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে গত ছয় সপ্তাহ ধরে পার্ক বিরোধী বিক্ষোভ চলছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের রাস্তায়। জনমত জরিপে পার্কের জনপ্রিয়তা নেমে এসেছিল মাত্র চার শতাংশে। দুর্নীতির অভিযোগের তদন্তের ...







