ঢাকা-দিল্লি নিরাপত্তা চুক্তিগুলো অজানা
ভারতে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদি সরকার। তার সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি মনে করেন, শেখ হাসিনা সরকারের বৈধতা নেই। তাই তার পক্ষে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে সমঝোতা করা সম্ভব নয়। কারণ তাদেরকে কেউ গুরুত্বের সঙ্গে নেয় না। খালেদা জিয়ার ভাষায়, বিএনপির সঙ্গে জামায়াতের জোটবদ্ধতাকে নিছক নির্বাচনী সমঝোতা, আর আওয়ামী লীগের সঙ্গে ‘জামায়াত ও অন্যান্য উগ্র ধর্মীয় দলের ঘনিষ্ঠতার দীর্ঘ ইতিহাস রয়েছে’ বলে উল্লেখ করেন।
বিএনপি চেয়ারপারসন ঢাকায় তার দপ্তরে টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক জয়দীপ মজুমদারকে একটি সাক্ষাৎকার দেন। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন ইস্যু উঠে আসে। খালেদা জিয়া বলেন, বাংলাদেশের বর্তমান সরকার অবৈধ। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে সামনে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে। ও...







