আজহারের ফাঁসি, আজ ও কাল হরতাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। কড়া নিরাপত্তার মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গতকাল এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আনোয়ারুল হক। আজহারুলের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই প্রমাণিত হয়েছে। এরমধ্যে তিনটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে একাত্তরে নির্যাতিতা নারীদের যথাযথ সম্মান ও তাদের বিষয়টি স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেয়া হয়। রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সহিংস কর্মসূচি কাম্য নয় বলেও মন্তব্য করে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আজহারুল ইসলাম বিচারকদের উদ্দেশ্য করে বলেন, এটা ফরমায়েশি রায়। আমি নির্দোষ। আল্লাহর আদালতে ...







