Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: Takibur

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু।

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু।

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, স্বজন, স্লাইড
এমদাদুল হক ভূঁইয়া : চট্টগ্রাম জেলার মীরসরাইয়ের ০৯ নং মীরসরাই সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্র মারা গেছেন।সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুর ১২ টায় মিঠাছড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত অয়ন কুমার দাস (১৯) ওই এলাকার রূপন কুমার দাস বাড়ির রূপন কুমারের ছেলে। স্থানীয়রা জানান, তাদের নির্মানাধীন ঘরে পানি চিটানোর জন্য বিদুৎ এ মোটরের সংযোগ করতে গিয়ে সর্ট সার্কিটে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মীরসরাই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত অয়ন কুমার দাস (১৯) মীরসরাই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। বিকেল চারটার সময় তার বাড়ির শ্মশানে তাকে সমাধিস্থ করা হয়।...
বিনির্মাণ – ছাত্র সংগঠন এর উদ্যোগে বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত.

বিনির্মাণ – ছাত্র সংগঠন এর উদ্যোগে বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত.

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, বিশেষখবর, ভিডিও, সংবাদ শিরোনাম, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি- "বিনির্মাণ - ছাত্র সংগঠন" এর উদ্যোগে সম্মানিত উপদেষ্টা জনাব নাসির উদ্দীনের নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলায় বিজয় মেলায় অনুষ্ঠিত হয়েছে "ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় থ্যালাসেমিয়া সচেতনতা শীর্ষক কর্মসূচি।" শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং থ্যালাসেমিয়া সচেতনতায় লিফলেট বিতরণ করা হয় উক্ত কর্মসূচিতে। এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠনের সম্মানিত আহবায়ক জনাব তানভীর হোসেন, সদস্য সচিব জনাব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম আহবায়ক ফারহান তানভীন শুভ, মোহাম্মদ ইসমাইল, সাজ্জাদ সজিব, আবদুল আজিজ, কাজী জোবায়ের আলম মেহেরাজ। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল মামুন, শরীফুল ইসলামসহ সংগঠনের বাকি সদস্যবৃন্দ। উক্ত কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলো রক্তের বন্ধনে মীরসরাই এর টেকনিশিয়ানবৃন্দ। কর্মসূচি পরবর্তী সময়ে বিনির্মাণ এর আহবায়ক তানভীর হোসেন ...
মীরসরাইয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

মীরসরাইয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন।

খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালের  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়।   এই উপলক্ষে মীরসরাই উপজেলা পরিষদ প্রাঙ্গনস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে বীর-শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ।   এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি , মীরসরাই থানার ওসি আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ওসি সিফাতুল মাজদার, জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার , উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা , সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ। পুষ্পস্তবক অর্পন শেষে অতিথিরা অংশগ্রহন করেন মীরসরাই মডেল মসজিদ সম্মুখস্থ মাঠে আয়োজিত কুচকাওয়াজে। কুচকাওয়াজে অংশগ্রহন করে মীরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ বিএনসিসি প্লাটুন, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্...
বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপির  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত।

বিজয় দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

আন্তর্জাতিক, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
  বিশেষ প্রতিনিধি :- মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন মীরসরাই জাতীয়বাদী দল, যুবদল ,জাসদ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ও সকল সহযোগী অঙ্গ সংগঠন। অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর (রবিবার) বড়তাকিয়া বাজারে ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু ও যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীনের সঞ্চালনায় মীরসরাই  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ন আহবায়ক নুরুল আমিন, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর...
মীরসরাইয়ে বিনির্মাণ- ছাত্র সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীনের সার্বিক সহযোগিতায় স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়।

মীরসরাইয়ে বিনির্মাণ- ছাত্র সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দীনের সার্বিক সহযোগিতায় স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়।

খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি- ১১ নভেম্বর সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মীরসরাই ফুটওভারব্রিজের নিচে স্বল্পমূল্যে কাঁচা বাজার সরবরাহ করা হয়। নির্ধারিত বাজার বাজার-মূল্যের চেয়ে ৩০ টাকা কমে তিন শতাধিক দরিদ্র ও খেটে খাওয়া মানুষে মাঝে স্বল্পমূল্যে সবজি পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের আহবায়ক তানভীর হোসেন বলেন, কালোবাজারীদের সিন্ডিকেট ভেঙ্গে দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দাম জনগণের সহনীয় মাত্রায় না আনতে পারলে এমন কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বিনির্মান এর এমন উদ্যোগে প্রশংসা জানিয়ে ক্রেতারা বলেন ন্যায্য মূল্যে বাজার থেকে সবজি ক্রয় করেতে পেরে অনেক অনন্দিত। ছাত্রদের এ কার্য়ক্রম  অব্যাতহ থাকলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডকেট ভেঙে দিতে সহায়ক হবে। এসময় উপস্থিত ছিলেন বিনির্মাণ ছাত্র সংগঠন এর আহবায়ক তানভীর হোসেন, সদস্য সচিব শাখাওয়াত হোসেন রানা, যুগ্ম আহবায়ক ফারহান...
অপু টেলিকম ও যুব ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্ধোধন।মীরসরাইয়ের যুবকদের জন্য রয়েছে ১৫% ছাড়।

অপু টেলিকম ও যুব ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্ধোধন।মীরসরাইয়ের যুবকদের জন্য রয়েছে ১৫% ছাড়।

অর্থ-বাণিজ্য, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্লাইড
বিশেষ প্রতিনিধি- অপু টেলিকম ও যুব ট্রেনিং ইনস্টিটিউট এর শুভ উদ্ধোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় মীরসরাই সদরে অবস্থিত রুফটপ হোটেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মীরসরাইয়ে এর পুর্বে কোনো যুব ট্রেনিং সেন্টার প্রতিষ্টা করা হয়নি । আমি মনে করি মীরসরাইয়ের যুবকদের বেকারত্ব দূর করতে অপু টেলিকম অনেক বড় ভুমিকা রাখবে। অপু যে কাজটি করেছে তা অনুসরনীয়। বিনির্মাণ এর আহব্বায়ক তানভীর হোসেন সভা পরবর্তী সাক্ষাৎকারে বলেন, "বর্তমানের কর্মক্ষম ব্যক্তি বিশেষত তরুণরা উৎপাদনশীল কাজ করতে চায়। দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যেতে বেকারত্ব সমস্যার সমাধান অতীব জরুরি এবং এর জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনের বিকল্প নেই। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষক মফিজুল হক , এসপি টেকনোলজিস এর সত্ত্বাধিকারী মুরাদ...
কয়লা থেকে মীরসরাইয়ে পাচার করার উদ্দ্যেশ্যে রাখা সেগুন কাঠ জব্দ। 

কয়লা থেকে মীরসরাইয়ে পাচার করার উদ্দ্যেশ্যে রাখা সেগুন কাঠ জব্দ। 

খবরিকাকাগজ, জনপদ, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশেষ প্রতিনিধি- চট্টগ্রামের মীরসরাইয়ে কয়লা বন বিট এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টি ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয় । রোববার (৩ নভেম্বর) দুপুরে করেরহাট রেঞ্জের কয়লা বন বিটের অভিযানে এগুলো জব্দ করা হয়।কয়লা বন বিট কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, বন অপরাধ দমনের লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে অন্যান্য দিনের মতো রোববার করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো. তারিকুর রহমানের নেতৃত্বে ও সংশ্লিষ্ট টহলদলের সমন্বয়ে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে রাখা ১২৬ টি ১১৯ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়। এসব কাঠের মালিকানা না পাওয়ায় তা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল কয়লা বিট অফিস হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।...
কবিকুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন।

কবিকুটির সুরভীকুঞ্জে ‘রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন।

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, বিনোদন, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, স্বজন, স্লাইড
বিশেষ প্রতিনিধি- মীরসরাই পৌরসভার পূর্বগোভানিয়া গ্রামের কবি কুটির সুরভীকুঞ্জে ‘ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী। রবিবার ( ৩ নভেম্বর ) সকাল সাড়ে ১০টায় উক্ত পাঠাগারের ভিত্তিপ্রস্থর ফলক উম্মোচন পরবর্তি দোয়া মোনাজাত এবং ভিত্তি প্রস্থর স্থাপনের পর পাঠাগারের উদ্যোক্তা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে এক হৈমন্তি সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো: আলমগীর, নাট্যকার মঈন উদ্দিন আহমদ চৌধুরী সেলিম, মীরসরাই কলেজের বাংলার প্রভাষক নজরুল ইসলাম, আক্তার হোসেন চৌধুরী, আবুল খায়ের বাদশা মিয়া, মাষ্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, নাজমুন নাহার জলি প্রমুখ। ভিত্তি প্রস্থর স্থাপনকালে দোয়া মোনাজাত করেন মাওলানা...