ব্রুকলি চাষ করে লাখ টাকা আয় করলো আমবাড়িয়ার কৃষক বিপ্লব সিংহ।
অর্থ-বাণিজ্য, খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, ভিডিও, মীরসরাই, সুস্বাস্থ্য, স্লাইড
বিশেষ প্রতিনিধি- ক্যান্সার ও ডায়াবেটিক প্রতিরোধক এবং মাল্টিভিটামিন সমৃদ্ধ গ্রীণ ক্রাউন জাতের সবুজ ব্রুকলি চাষ করে এবার আয় করলো লাখ টাকা। ঠিক যেই মুহুর্তে ফুলকপির বাজার মন্দা। বিভিন্ন জেলা থেকে আগত ফুলকপিতে বাজারে সয়লাভ। একসাথে বেশী ফুলকপি বাজারে চলে আসায় উপযুক্ত মূল্য পাচ্ছে না কৃষকরা। সেই মুহুর্তে ঔষধী এই সবুজ সবজি ব্রুকলি নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে কৃষকদের মনে।
মীরসরাই উপজেলার আমবাড়িয়া গ্রামে উক্ত ব্রুকলি চাষী বিপ্লব সিংহ এর জমিতে গিয়ে দেখা যায় ৫ গন্ডা জমিতে এবার ব্রুকলি চাষ করেছেন তিনি। উপজেলা কৃষি বিভাগ এই সবজি চাষে উদ্বুদ্ধ করেছে বলে জানান তিনি। উক্ত জমিতে ৩০০ চারা রোপন করেছেন তিনি খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকার মতো। ইতিমধ্যে শখানেক ব্রুকলি বিক্রি করেছেন । প্রতি পিচ পাইকারী ৩০-৩৫ টাকা করে প্রায় ৩৫ হাজার টাকা বিক্রি করেছেন। বাকি যা আছে আরো ৬০- ৭০ হাজার টাকা বিক্রি করতে ...







