আকতারুজ্জামান বাবু ছিলেন সমাজ হিতৈষী ব্যক্তিত্ব : দুবাইতে স্মরণ সভা
দুবাই প্রতিনিধি :
আক্তারুজ্জামান বাবু প্রতিটি গরিব মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। তিনি ছিলেন অসহায় মানুষের পরম বন্ধু। তার অবদানের কথা দেশ জাতি ও আওয়ামীগ কখনো ভুলতে পারবেন না। দলের এমন ত্যাগী নেতা কেবল চট্টগ্রামের উন্নয়নের রুপকার নন সারা দেশে উন্নয়নের কম বেশি অবদান অর্স্বিকার করার মতো নয় বলে মনে করেন আরব আমিরাত "আলহাজ্ব আখতারুজ্জমান চৌধুরী বাবু ফাউন্ডেশন’র নেতারা। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দানবীর ও সমাজ সেবক, বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর জনাব মরহুম আলহাজ্ব আখতারুজ্জমান চৌধুরী বাবুর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল দুবাই কেজিএন রেষ্টুরেন্টের হল রুমে ফাউন্ডেশন এর উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি আউয়ুব আলী চৌধুরী অলির সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য রাজনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর স...






