সন্দ্বীপে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
এইচ.এস.এম তারিফ :
সন্দ্বীপ উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের প্রশিক্ষন কর্মশালা ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সন্দ্বীপ হারামিয়া ২০ শয্যা হাসপাতাল সভা কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্দ্যোগ্যে ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফজলুর করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা প্রাণী সম্পদ অফিসের প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডাঃ কামরুল ইসলাম, এমডিভি কনসালটেন্ট ডাঃ সৈয়দ মাহমুদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবু সৈয়দ প্রমুখ।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডাঃ সুদেব সরকার কুকুরের টিকাদান কর্মসূচির প্রশিক্ষন প্রদানের...







