Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালী

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি ঃ ‘সমন্বিত ইঁদুর নিধন অভিযান সফল করতে এগিয়ে আসুন’ স্লোগানে অনুষ্ঠিত হলো মীরসরাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব কর্মসূচীর আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলীম, মীরসরাই প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। আলোচনা সভার পূর্বে উপজেলা চত্ত্বরে র‌্যালী বের করা হয়। সবশেষ কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তির কৃষি উপকরণ করা হয়।...

মানব সেবা পরম ধর্ম নিয়ে কাজ করে যায়চ্ছে নিরন্তর সুন্দর মনে মানুষ এম. এ.খায়েল নিজামী বিশেষ সাক্ষাৎকার

আমিরাত সংস্করণ
মোহাম্মদ মনির উদ্দিন মান্না আরব আমিরাত থেকে : "মানব সেবা পরম ধর্ম, মানব সেবার প্রতিশ্রুতিতে তরুণ প্রজন্মের প্রবর্তক, সমাজ সেবক, মানব সেবক, শিল্প সাহিত্য নিবেদিত এই মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন-প্রবাসী ব্যবসায়ী ও পরম বিনয়ী ব্যাক্তিত্বের এক প্রকাশিত নাম জনাব এম, এ, খায়ের, নিজামী । তিনি এক সাক্ষাৎকারে বলেন- মনের আবেগময়ী নিস্ক্লোস ভাব প্রকাশ করতে গিয়ে তিনি আরো বলেন- মানুষের সেবা করতে পারলে তিনি নিজেকে ভীষণ গর্বিত মনে করেন। মুলত: এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা মানব সেবা করেন তারাই প্রকৃত মানুষ। একজন মানুষ প্রকৃত জনসেবার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অর্জন করতে চায় মানুষের শ্রদ্ধা ও ভালবাসা । আর সেসব ব্যাক্তিগন সকল লোভ, লালসা, অর্থ মোহের ঊর্ধ্বে থেকে মানব সেবা করে গেছেন তারাই স্নরণীর হয়ে আছেন মানুষের হৃদয়ে । দলমত নির্বিশেষে সকলেই তাকে শ্রদ্ধা করে ও ভালবাসে। শুধু মানুষের সন্তস্টি ...

মীরসরাইয়ের হিঙ্গুলীতে বিদেশী পিস্তলসহ যুবক আটক

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড বুলেটসহ এক যুবককে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ধুমঘাট হাজী চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক মো. রফিক (২০)। সে পশ্চিম হিঙ্গুলীর গনছরা গ্রামের জহুরুল হকের ছেলে। সে বারইয়ারহাট পৌর বাজারের মোবাইল ব্যবসায়ী বলে জানা গেছে। জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্ড অফিসার বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই এনায়েত, ইমরান ও ইকবাল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে আমেরিকার তৈরি ৭.৬৫ মডেলের একটি পিস্তল ও তিন রাউন্ড বুলেট উদ্ধার। তার বিরুদ্ধে জোরারগঞ্জ অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।...
নাটকপ্রেমী তোফা গড়তে চান ই-লাইব্রেরি

নাটকপ্রেমী তোফা গড়তে চান ই-লাইব্রেরি

বিনোদন
বিনোদন ডেক্স: শামীউল আলীম শাওন ‘শুনেছো- ঠিকই শুনেছো। কেন সুনাম থাকবে না বলো? কতকাল ধরে কৃতিত্বের সঙ্গে এ কাজ করে আসছি’ শিবদাস বন্দ্যোপাধ্যায়ের নাটক সংগ্রহ গ্রন্থের ‘স্বর্গে কিছুক্ষণ’ নাটকের একটি সংলাপ এটি। এ সংলাপটি আমার অনেক ভালো লাগে। তাই মাঝে মধ্যেই এ গ্রন্থটি বের করে পড়তে চেষ্টা করি। কথাগুলো এক নাগারে বললেন নজরুল ইসলাম তোফা। নজরুল ইসলাম তোফা একজন নাট্য গ্রন্থপ্রেমী মানুষ। তিনি নাটকের সমগ্র (নাট্যগ্রন্থ) পড়তে ভালোবাসেন। তাই তিনি দেশি বিদেশি লেখকদের লেখা নাটকের সমগ্র সংগ্রহ করেন। বর্তমানে তার সংগ্রহে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত, বাদল সরকার, বুদ্ধদেব দাশগুপ্ত, বুদ্ধদেব বসু, শরবিন্দু বন্দ্যোপাধ্যায়, অলোক রায়, শুম্ভ মিত্র, মনোজ মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, নভেন্দু সেন, চন্দন সেন, লোকনাথ ভট্টাচার্য, ধনঞ্জয় বৈরাগী, ব্রাত্য রাইসু, সেলিম আল দীন, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, হুমায়ূ...

মীরসরাইয়ে শিক্ষক সমিতি সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রথম পাতা, মীরসরাই
  নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে শিক্ষক সমিতি সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল (২৯ অক্টোবর) রোজ শনিবার মীরসরাই উপজেলা অডিটরিয়ামে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে মীরসরাই শিক্ষক সমিতির সভাপতি মো. মনজুর কাদের চৌধুরী, সভাপতিত্বে এবং শিক্ষক মেরুন্নেছা লাভলী সঞ্চলনা প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (প্যনাল ২) ইয়াছমিন শাহীন কাকলী, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়মিলীগের মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চেীধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসীম উদ্দীন, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মাঈন আহম্মেদ, ১৩নং মায়ানী ইউপি চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী, মীরসরাই শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক কে এম জি আবুল কালাম, মফিজুল ইসলাম, তপন ধুম। উক্ত অনুষ্ঠানে ৩য় থেকে ৫ম শ্রেণির প্রতিক্লাশ থেকে ৫০ জন ...

আরব আমিরাতে কবিতার সঙ্গে কবিদের অন্যরকম সাহিত্য আড্ডা।

আমিরাত সংস্করণ
আরব আমিরাত প্রতিনিধি :-শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রবাসীদের কবিদের সাহিত্য আড্ডা। কবিদের সাহিত্য আড্ডায় আর যাই থাকুক না কেন, কবিতা তো এসেই যাবে। কবিতার সঙ্গে কবিদের অন্যরকম সাহিত্য আড্ডা হয়ে গেল শক্রবার ২৮ অক্টোবর সন্ধ্যা সংযুক্ত আরব আমিরাত এর রাজধানী আবুধাবির মিলিনিয়াম কর্নিশ পার্কে -আয়োজনে দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও ব্যবস্থাপনায় জাবতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখার ব্যবস্থাপনায় এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সাহিত্য আড্ডা দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাত শাখার সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহাম্মদ মুসার সভাপতিত্বে, দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ ও জাতীয় কবিতা মঞ্চ,আরব আমিরাত শাখার সম্মানিত নির্বাহী সভাপতি সদা হাসিমুখে কবি ওবাইদুল হক সাহিত্য আড্ডা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সাহিত্য আড্ডায় প্রথম পর্ব প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা মঞ্চ দৈনিক যুগান...

মীরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩ ডাকাত নিহত : অস্ত্র উদ্ধার

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিনিধি: মীরসরাইয়ে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ৩ডাকাত নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। সীতাকুন্ড এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব ফেনী অফিসের একটি টিম টহলে ছিল। নিজামপুর তদন্ত কেন্দ্রের ৫০০গজ সামনে ওয়াহেদপুর এলাকায় হঠাৎ র‌্যাবের ব্যবহৃত সিভিল মাইক্রোবাসের চাকায় বিশেষ প্রক্রিয়ায় পামচার করে ডাকাতরা। পেছন দিক থেকে গাড়ীর কাচে গুলি করে। এসময় র‌্যাব সদস্যরা গাড়ি থামিয়ে মহাসড়কে নামলে ডাকাতরা মুখোমুখি গোলাগুলি হয়। মহাসড়কের পাশ্ববর্তী জমিতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা ৩ ডাকাত নিহত হয়। র‌্যাবের টহল টিমের নেতৃত্বে ছিলেন র‌্যাবের ফেনী ক্যাম্পের এএসপি মোঃ শাহজালাল। এসময় ডাকাতদের কাছ থেকে ৩টি পিস্তল, ২টি এলজি, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সীতাকুন্ড...

মীরসরাই পিকআপ চাপায় মহিলা নিহত

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি  : চট্টগ্রামের মীরসরাইয়ে পিকআপ চাপায় এক মহিলা নিহত হয়েছেন। মহিলাটির নাম  আনোয়ারা বেগম (৪৫) বছর। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মরগাং গ্রামের আবুল কাশেম মিকার বাড়ির আবু কাশেমের স্ত্রী। স্থানিয় সুত্রে জানা যায় গত (১৮ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়ির পাশে আজমপুর বাজার। নিজ বাড়ির সমানে আজমপুর বাজার-মরগাং সড়কে তাকে ফার্নিচার বোঝাই একটি পিকআপ চাপা দেয়। এই সময় গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই পিকআপটি আটক করা হলে ও চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল হক মাষ্টার পিকআপ চাপায় আনোয়ারা বেগম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন।  ...