Tuesday, July 28Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ের জোরারগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মীরসরাই
ফারুক ইমন: চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দশ নং ঘোপাল ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে ফ্রেন্ড সার্কেল বারইয়ারহাট একাদশ। উক্ত খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খেলা পরিচালনা কমিটির সভাপতি সুকুমার বনিক ও সম্পাদক রিয়াজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু কুমার দে,জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন,সম্পাদক প্রসার কান্তি বডুয়া,শিক্ষক সুভাষ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন মান্না, যুবলীগ নেতা আনোয়ার হোসেন ইম...

মহামায়া লেক থেকে ফের অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

মীরসরাই
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া থেকে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) ফের এক অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে । বিকেল প্রায় ৪টার সময় মহামায়া লেকের ঝর্ণার কাছে বোট চালকরা লাশটি ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লেকের পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। উদ্ধার করা কিশোরের পরণে জিন্স প্যান্ট ছিল। এই বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার এসআই আরিফুল ইসলাম জানান, কিশোরের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লেকের পানিতে ডুবে মৃত্যু হতে পারে বলেও জানান তিনি।...

সাঈদীর রায় প্রত্যাখান করে সীতাকুন্ড শিবিরের বিক্ষোভ মিছিল

সারা-দেশ
সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি: জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃর্ত্যু রায় ঘোষনা করায় সীতাকুন্ড জামায়াত রায় প্রত্যাখান করে বুধবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করেছে। রায় ঘোষনার আগ থেকে সীতাকুন্ড ব্যাস্ততম মহাসড়ক অনেকটা ফাঁকা ছিল। চট্টগ্রাম থেকে কোন যাত্রীবাহী বাস ছাড়েনি সকাল বেলা। কয়েকটি ট্রাক ছাড়া তেমন কোন গাড়ি চলতে দেখা যায়নি। সিএনজি অটোরিক্সায় ছিল যাত্রীদের একমাত্র বাহন। বুধবার সকাল ১০টা ১০মিনিটে সাঈদীর রায় ঘোষনার পর বাড়বকুন্ডে জামায়াত ও শিবিরের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসেন বলেন ইসলামী আন্দোলনকে ভয় পেয়ে বাকশালী সরকার মাওলানা সাঈদীসহ জামায়াত নেতাদের মিথ্যা অভিযোগে রায় দিয়ে কারাগারে বন্দী রাখতে চাই। জামায়াত নেতারা রায় প্রত্যাখান করে বলেন সরকার অন্যায় ভাবে সাঈদ...

মীরসরাইয়ে তরুন তরুণীর প্রেমের বলি হতে হলো পুরো পরিবার কে

মীরসরাই
নিজস্ব প্রতিবেদক : দুরন্ত বয়সের প্রেমের জালে আটকে পড়া এক তরুণ তরুণী জুটি পালিয়ে বিয়ে করে ও পেরুতে পারেনি সংকুল পথ। তরুণীর ইচ্ছের বিরুদ্ধে মা প্রথম বিয়ে দেবার পর বরের সাথে এক মাস থেকে পালিয়ে যায় পুরোনো প্রেমিকের হাত ধরে। এতে মেয়ের মা অপহরণ মামলা করে দিলে প্রেমিকের পরিবারে নেমে আসে পুলিশী খর্গ। গ্রাম ছেড়ে পালিয়ে যায় পুরো পরিবার। অবশেষে তরুণী নিজে থানায় এসে জবানবন্ধি দেয় আমি স্বেচ্ছায় গিয়েছি এবং আমি পূর্বেও স্বামীকে ডিভোর্স দিয়ে নতুন স্বামী গ্রহন করে সুখে আছি। মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন দেওয়ানপুর গ্রামের প্রবাসী শংকর নাথের চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কন্যা রিয়া নাথ (১৮) একই থানাধীন দক্ষিন সোনাপাহাড় গ্রামের প্রবাসী মোঃ নিজাম উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২২) এর মাঝে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি রিয়ার বাবা মা ...

মীরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হামলা পাল্টা হামলায় আহত-১০

মীরসরাই
বিশেষ প্রতিনিধি : মীরসরাই উপজেলার উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের সিপি এলাকায় গত রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে হামলা- পাল্টা হামলায় অন্তঃত ১০ জন আহত হয়েছে। সোমবার ও দিনভর উক্ত এলাকায় বিরাজ করছিল টান টান উত্তেজনা ও আতংক। আহতও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের সামনে পূর্ব ঘটনার জের ধরে স্থানীয় ছাত্রলীগ কর্মী তারেক হোসেন, জাবেদ হোসেন, লিটন হোসেন ও সাইফুল ইসলাম এর উপর হামলা চালায় যুবলীগ কর্মী সোহেল, বশর, ইলিয়াছ ও হাসান গ্রুপ। এসময় হামলায় বাঁধা দিতে এলে বদিউল আলম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়ে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহতাবস্থায় তারেক হোসেনকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরে ত...

মীরসরাইয়ে অজ্ঞাত লাশ উদ্ধার

মীরসরাই
প্রতিনিধি: মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ঘরতাকিয়া সোনাপাহাড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি ( ৬০) এর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশের পরনে ফুল হাতার নীল রংয়ের শার্ট ও সাদা লুঙ্গি ছিলো। লাশের হাতে এবং হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দূর্ঘটনায় ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ।...

মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-৫

মীরসরাই
প্রতিনিধি: ফেনী-খাগড়াছড়ি সড়কের মীরসরাইয়ের নয়াটিলা মাজার এলাকায় ঢাকাগামী এস আলম পরিবরহনের একটি বাস (চট্টমেট্টো ট-১১-০৫৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে করে একজন যাত্রী নিহতসহ ৫ জন আহত হয়। নিহতের নাম আবুল কালাম (৪০)। সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রাগই গ্রামের মৃত লুৎফর রহমানের পুত্র বলে জানা গেছে। গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টায় এই দূর্ঘটনা ঘটে।...

মহামায়া লেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মীরসরাই
রাজিব মজুমদার॥ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মীরসরাইয়ের মহামায়ায় মাছ ধরতে গিয়ে আবুল কাশেম (৩০) নিখোঁজ যুবকের ২২ ঘন্টা পর লাশ উদ্ধার। লাশের সাথে প্লাস্টিকের থলে ভর্তি জাল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে জাল নিয়ে এক লেকের পানি সাঁতরিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড় থেকে যাওয়ার পথে ডুবে মৃত্যু ঘটে। গত বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে আবুল কাশেম ও তাঁর জয়নাল তাঁর পরিবারকে জানান। তবে এই সংবাদ দেয়ার পর থেকে জয়নাল গা ডাকা বন্ধু জয়নাল জাল দিয়ে মাছ ধরতে যান। লেকের পানিতে জাল আটকে পড়ায় আবুল কাশেম আটকে পড়া জাল তুলতে গিয়ে নিখোঁজ হন। এই সংবাদ নিখোঁজ কাশেমের সাথে থাকা বন্ধু দিয়েছে। দীর্ঘ ২২ ঘন্টা পর আবুল কাশেমের লাশ আজ বিকাল সাড়ে ৪টায় ফায়ার বিগ্রেডের কর্মীরা উদ্ধার করে। নিহত যুবক মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামের ডানু মিয়ার পুত্র। তাঁর স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। এ ...