Tuesday, October 27Welcome khabarica24 Online

Author: faruque emon

মীরসরাইয়ে ৮ অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ
মীরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে বিয়ের কনেকে অপহরণকালে ৮ জনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের হাফেজ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা বাদী হয়ে গতকাল বুধবার মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইছাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফিজ গ্রামের একটি বাড়ি থেকে বিয়ের কনেকে ওই রাতে অপহরণের চেষ্টা চালায় ১০/১২ জন অপহরণকারী। এসময় পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী বেরিয়ে অপহরণকারীদের ধাওয়া করে ৮ জনকে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর, মীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনের কাছে হস্তান্তর করে। পরে ইউপি চেয়ারম্যান নুরুল আবছার অপহরণকারীদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের হাতে তুলে দেওয়া অপহরণকারীরা যথাক্রমে উ...

মীরসরাইয়ের চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

মীরসরাই, সংবাদ শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : মীরসরাইয়ের হারুনুর রশিদ মনি ( ৩২) নামে এক সিএনজি চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার (১ অক্টোবর) সিএনজি চালক সমিতি শোক পালনসহ কর্মবিরতি ঘোষণা করে। জানা গেছে, মনি দীর্ঘ আট বছর যাবৎ অটোরিক্সা চালক হিসেবে উপজেলার বামনসুন্দর দারোগারহাট থেকে মিঠাছরা রুটে কাজ করছে। সোমবার থেকে একদিন-একরাত নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার ( ৩০ সেপ্টম্বর) তার লাশ বেওয়ারিশ উল্লেখ্য করে আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থা কুমিল্লার মোহাম্মদ আলী বাজারস্থ কবরস্থানে কবরস্থ করে। পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা যায়, গত সোমবার মনি বাড়ি থেকে বের হলেও সে আর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে তার খোঁজ খবর জানতে চায় পরিবার। একদিন একরাত খোঁজ খবর করেও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে গত মঙ্গলবার রাতে খবর আসে দূর্বৃত্তরা তাকে হত্যা করে সিএনজি অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। ম...

সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত

সংবাদ শিরোনাম, সারা-দেশ
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত। এ সময় আহত হয়েছে আরও ৩ যাত্রী। তাদের মধ্যে ২জনের অবস্থা আশংঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার দুপুর ২টায় সীতাকুন্ড পৌরসদরের শেখপাড়া এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ১ যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ রিফাত(১৮) । সে পশ্চিম কেদারখীল গ্রামের সেলিম এর ছেলে। আহতরা হলো নিগার সোলতানা,আবু তাহের,শাহীন । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদেরকে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে যায়। এদিকে সীতাকুন্ড মডেল থানার সেকেন্ড অফিসার দেলোয়ার জানায় ঘটনাস্থলে রিফাত নামের এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। আশংঙ্কাজনক অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে । সহকারী পুলিশ সার্জেন্ট আমিনুল ইসলাম জানায় দুর্ঘটনা ১ জন যাত্রী নিহত হয়েছে।...

সীতাকুন্ডের পূর্ব মুরাদপুরে ভয়াবহ আগুন : ১৫ লক্ষ টাকার ক্ষতি

সংবাদ শিরোনাম, সারা-দেশ
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডের পূর্ব মুরাদপুর পেশকারপাড়া ৭ নং ওয়ার্ডের হাজ্বী আব্দুর ছত্তর কন্ট্রাকটর বাড়ীতে অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এর কর্মকর্তা আনোয়ার হোসেন জানান বৈদ্যুতিক সট-সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয় । স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ আবুল কালাম জানান এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীগন ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্র্রনে আনে...

সীতাকুন্ডে ইয়ার্ড শ্রমিকের রহস্যজনক মৃত্যু

সারা-দেশ, স্লাইড
সীতাকুন্ডে মাদামবিবিরহাট সমুদ্র উপকূলে অবস্থিত এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সীতাকুন্ড থানার এসআই সাইফুল ইসলাম জানান,গত শনিবার রাত ৯টার সময় লোকমানের মালিকানাধীন এসএল শিপ ব্রেকিং ইয়ার্ডেরব্র্যাকে শ্রমিক ফিরোজ মিয়া(১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকমর্গে প্রেরন করা হয়। রাতেই একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতশ্রমিক জামালপুর জেলার শস্যাবাড়ী থানার আদাকচি এলাকার মৃত এনামুল হকের ছেলে। অপরদিকে এসএল শিপ ইয়ার্ডের মালিক লোকমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রাতে এক শ্রমিক মারা যায়।...

সীতাকুন্ডে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সারা-দেশ, স্লাইড
সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৬৮ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রবিবার বিকাল ৫টায় জেলা পরিষদ অডিটোরিয়াম(এল কে সিদ্দিকী স্কয়ার) আয়োজিত জন্মদিন ৩০ পাউন্ডের একটি কেক কেটে এ জন্মদিন অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের পরিচালনায় অনুষ্ঠিত জন্মদিনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক(অব)শফিউল আলম,উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন আহম্মদ বাবলু,নুরুল আলম,ইদ্রিস,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নূর আহম্মদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ,উপজেলা স্বেচ্চাসেবক সভাপতি সাহাবউদ্দি...
মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন

মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের মিঠানালায় পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৬ই সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের বানাতলী মুরাদপুর এলাকার জলদাশ পাড়ায় আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়। মীরসরাই উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই অঞ্চলের পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক জাহাঙ্গীর কবির চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, ইউসুফ মাষ্টার, তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, তোফাজ্জেল হোসেন চৌধুরী মাসুদ ,নাজিম উদ্দিন প্রমুখ। প্রাথমিকভাবে জলদাশ পাড়ার ৩৯ পরিবারে বিদ্যুতায়ন করা হয়।...

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মীরসরাই
আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দৈনিক কালেরকণ্ঠ, দৈনিক পূর্বকোণ এবং অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মীরসরাইয়ের ৫নং ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মুক্তিযোদ্ধা কাদের চৌধুরীর ছেলে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্র সাজ্জাদ, সন্ত্রাসী আরিফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় যে, সংবাদ প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্ঠিগোচর হয়েছে। সংবাদে ঘাতক আরিফুল ইসলামের সাথে মীরসরাইয়ের জোরারগঞ্জে দীর্ঘ ১০ বছরের স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভিআইপি স্পোটিং ক্লাবকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কু-চক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র পূর্বক প্রতিষ্টানটির সু-নাম নষ্ট করার লক্ষে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করেছে। মূলত কথিত এই সন্ত্রাসী আরিফের সাথে ভিআইপি গ্রুপের কখনো কোন দিন সম্পর্ক ছিলোনা এবং এই নামের কাউকে ভিআইপি গ্রুপ চেন...