Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: faruque emon

ঘড়ি মার্কেট তরুন সমাজ অলিম্পিক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মীরসরাই
ইমাম হোসেন: পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট তরুন সমাজ অলিম্পিক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৩ মার্চ । টুর্নামেন্টের উদ্বোধন করেন মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম গোলাম সরোয়ার। এসময় উপস্থিত অতিথি হিসেবে ছিলেন পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মাষ্টার আবু ছালেক ও ১৩নং মায়ানী যুবলীগ নেতা ফখরুল ইসলাম । উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধীতা করেন রজনী গন্ধা ক্রিকেট একাদশ ব্লু-আইচ ক্রিকেট একাদশ।...

বারইয়ারহাট কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মীরসরাইয়ের বারইয়ারহাট কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও নাশকতা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৪মার্চ) সকাল ১১টার সময় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্র্থীরা। মানববন্ধনে শিক্ষার্র্থীরা তাঁদের শিক্ষা জীবনের ব্যাঘাত ঘটায় এমন রাজনৈতিক কর্মসূচী থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। এইচএসসি পরীক্ষার্র্থী আমজাদ হোসেন বলেন, আগামী ১ মার্চ থেকে আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান নাশকতা ও রাজনৈতিক অস্থিরতার জন্য আমরা শংকায় আছি ঠিকমতো আমাদের পরীাক্ষা হবে কিনা। মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অধ্য অধ্যাপক মো: আলমগীর হোসেন, উপাধ্যক্ষ ইদ্রিস মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এজেড এম বোরহান উদ্দিন, অধ্যাপক সুনীল চন্দ্র নাথ, উত্তম চৌ...

মীরসরাইয়ে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : চাকুরী জাতীয়করণ ও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবীতে মীরসরাইয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে বেসরকারী স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর নেতৃত্বে মীরসরাই কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মীরসরাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় মীরসরাই কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মীরসরাই কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, মীরসরাই কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, বাকশিস মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিয়া খান চৌধুরী, অধ্যাপক একরামুল হক, আইয়ুব আলী, গৌতম সাহা, জহুরুল...

জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাবিহা তাবাচ্ছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে জোরারগঞ্জ থানার পূর্ব পরাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু সাবিহাকে উঠানে রেখে মা শিরিনা আক্তার ঘরের ছাদে যায়, পরে ফিরে এসে সন্তানকে না পেয়ে খুঁজাখুজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুর লাশ ভেসে থাকতে দেখেন। সাবিহা পূর্ব পরাগলপুর গ্রামের হাজ্বী রোশনুজ্জামান বাড়ীর সিরাজুল ইসলামের মেয়ে।...

মাহমুদুল্লাহ-মুশফিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি

খেলাধুলা, খেলার মাঠ, সারা-দেশ
ক্রীড়া প্রতিবেদক : মাহমুদুল্লাহ রিয়াদের শতকে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েন মর্গ্যানের দলকে ২৭৬ রানের লক্ষ্য দিয়েছে তারা। সোমবার অ্যাডিলেইড ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে শুরুতেই ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দলে ফেরা ইমরুল থার্ড স্লিপে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন। একবার জীবন পাওয়া তামিম ফিরে যান প্রথম স্লিপে জো রুটের তালুবন্দি হয়ে। ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহর ব্যাটে। মাহমুদুল্লাহ ও চার হাকিয়ে শুরু করা সৌম্য বিশ্বকাপে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি উপহার দেন। জর্ডানের বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসবন্দি হয়ে সৌম্যর বিদায়...

মীরসরাইয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

মীরসরাই, সারা-দেশ
নিজস্ব প্রতিনিধি : ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এ শ্লোগানে মীরসরাইয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার (৮মার্চ) মীরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এনজিও সংস্থা অপকা’র সহযোগিতায় র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদাউস মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহম্মদ, ঘূর্ণিঝড় কর্মকর্তা সাইফুল ইসলাম, মীরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজ...

মীরসরাই পৌরসভা আওয়ামীলীগের ৭ই মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা ও মিছিল করেছে মীরসরাই পৌরসভা আওয়ামীলীগ। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে শনিবার (৭ মার্চ) বিকাল ৫ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাপর ইকবালের সঞ্চালনায় ও সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাই পৌরসভার মেয়র এম. শাহজাহান। এসময় অন্যান্যেও মাঝে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, সহ প্রচার সম্পাদক তোফায়েল উল্ল্যাহ চৌধুরী নাজমুল, কমিশনার নূর নবী, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শিপন প্রমুখ। আলোচনা শেষে এক বিক্ষোভ মিছিল মীরসরাই পৌরসদর প্রদক্ষিন করে।...

বিয়ে করতে এসে ফেঁসে গেলেন আইনজীবী!

মীরসরাই, সারা-দেশ
বিশেষ প্রতিনিধি : মীরসরাইয়ে বিয়ে করতে এসে ফেঁসে গেছেন এক আইনজীবী বর। ফটিকছড়ির ভূজপুর থেকে বর সেজে বিয়ে করতে এসে মীরসরাইয়ে ফেঁসে গেলেন তিনি। ওই আইনজীবীর নাম মাঈন উদ্দিন চৌধুরী। তিনি এর পূর্বে আরও দুটি বিয়ে করেছেন এমন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় কনে পক্ষের লোকজন তাকে এবং তার পরিবারের লোকজনকে আটকে রাখে। পরে শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় প্রতারণার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি নিয়ে তাদেরকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন জানান, ‘ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পশ্চিম আধাঁর মানিক গ্রামের প্রবাসী আবুল হোসেন চৌধুরী ছেলে মো. মাঈন উদ্দিন চৌধুরীর সঙ্গে দুর্গাপুর গ্রামের এক স্কুল শিক্ষকের কলেজ পড়–য়া মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের দিনক্ষণ ছিল শুক্রবার দ...