Friday, September 11Welcome khabarica24 Online

জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

index
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের জোরারগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাবিহা তাবাচ্ছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) রাতে জোরারগঞ্জ থানার পূর্ব পরাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শিশু সাবিহাকে উঠানে রেখে মা শিরিনা আক্তার ঘরের ছাদে যায়, পরে ফিরে এসে সন্তানকে না পেয়ে খুঁজাখুজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুর লাশ ভেসে থাকতে দেখেন। সাবিহা পূর্ব পরাগলপুর গ্রামের হাজ্বী রোশনুজ্জামান বাড়ীর সিরাজুল ইসলামের মেয়ে।