Friday, September 11Welcome khabarica24 Online

কামারুজ্জামানকে দেখতে কারাগারে যাচ্ছে তার পরিবার

full_1266666203_1415107603

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাচ্ছেন তার পবিবারের সদস্যরা। কামারুজ্জামানের স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে ও তার এক ভাই কারাগারে দেখা করতে যাচ্ছেন। বুধবার সকাল ১০টায় তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।