Saturday, November 7Welcome khabarica24 Online

ঐতিহ্যমন্ডিত চিনকি আস্তানা শাহি জামে মসজিদের উন্নয়ন কাজ শুরু : সভাপতি মোস্তফা আলম এফসিএর সহযোগিতার আহ্বান

 

 


নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার এই প্রাচীণতম জনপদ এর অনেক গ্রাম এখনো প্রাচীণ পূর্ণভূমি হিসেবে সমাদৃত। তেমনি আমাদের চিন্‌কি আস্তানা মাজার সংলগ্ন বহু প্রাচীন মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী। কথিত রয়েছে প্রাচীনকালে সুদূর চীন থেকে আগত দুই জন ইসলামিক বুজর্গ ও পরিব্রাজক হযরত চিনকি আস্তান ও হযরত বদর মোস্তান এই ঐতিহাসিক স্থানটিতে গোড়াপত্তন করেন। কালের বিবর্তনে এই প্রাচীন মসজিদটির সম্প্রসারণ ও উন্নয়ন এখন সময়ের দাবী। এলাকাবাসী এর উন্নয়নের লক্ষে নতুন কমিটির সভাপতির দায়িত্ব অর্পণ করেছেন দেশের স্বনামধন্য এফসিএ কাজী মোস্তফা আলম জীবন’ এর উপর । তাঁর বাড়ি ও মসজিদের খুব কাছেই। আবার মসজিদেরই পাশে রয়েছে তাঁর বাবা- মা, দাদা-দাদী ও প্রিয় সহধর্মীনির সমাধিস্থল সহ অনেক আপনজন । জনাব কাজী মোস্তফা আলম এফসিএ ইতিমধ্যে তাঁর সাথে সম্পর্কীত বিভিন্ন আপনজন সহ এলাকাবাসীর সহযোগিতায় সম্প্রসারিত উন্নয়ন কাজের উদ্যোগ নিয়েছেন। প্রাচীন মসজদিটির পুরোনো মিনার ও গম্বুজ সহ প্রাচীণ স্থাপত্য শৈলী ঠিক রেখে সম্প্রসারিত অংশে নতুন অবয়বে আধুনিক স্থাপত্য সংযোজনের লক্ষ্য তাঁর। গত শুক্রবার ( ৬ নভেম্বর) ও তিনি মসজিদের উন্নয়নের লক্ষে সকল মুসল্লি ও বিত্তবান এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি ইতিমধ্যে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য সামর্থবানদের ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি আগামী এপ্রিল- মে বা এর কাছাকাছি সময়ের মধ্যে বৃহৎ অংশের উন্নয়ন সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। এলাকার সকলে তাঁর এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ সার্বিক সফলতা কামনা করেন।