
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশের বস্ত্রশিল্পকে বিশ্বের প্রধান ব্যন্ডিং করতে বর্তমানে সরকার সকল উদ্যোগ গ্রহন করেছে বলেন বস্ত্র অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক ড. মো: আব্দুস সবুর। রবিবার ( ১ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রামের মীরসরাই উপজেলাস্থ জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়াররিং কলেজে একটি সেমিনার এবং সাইনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উল্লেখিত বক্তব্য রাখেন। এসময় তিনি আরো বলেন বিশে^ জাপানের পর চীন এখন দক্ষ জনশক্তিতে অনেক এগিয়ে। তাই আমাদের সকল প্রকৌশলীকে এখন থেকে দেশের কারিকুলাম শেখার পর অন্ত:ত ৬ মাস চীন পাঠানো হবে সেখানকার বিশ^মানের বাস্তব শিক্ষাগুলো অর্জন করতে। তিনি বলেন আমাদের দেশ চীনের পরেই এমন এমন অবস্থান অর্জন করতে সক্ষম যে বিশ^ ব্যান্ডিং এর ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ সেরা স্থানটিই অর্জন করতে সক্ষম হবে। আর সেজন্য পর্যায়ক্রমে সকল উদ্যোগ নিবে, আর তা এখন থেকেই। দেশের বস্ত্র শিল্প উন্নয়নে জোরারগঞ্জ চেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: সোলাইমান এর সভাপতিত্বে শিক্ষার্থী কাউছার ও তানহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ‘‘ একাডেমিক শিক্ষা ও পেশাগত সফলতা’’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ক্লিফটন গ্রæপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন শাসসুদ্দিন টাওয়েলস এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুদ্দিন আহমেদ, পাহাড়তলি টেক্সটাইল এর সিইও মাহবুবুল আলম, কেডিএস এর উপমহাব্যবস্থাপক সুবীর দাস, বস্ত্র অধিদপ্তরের উপ সচিব মো: আব্দুল কুদ্দুস । আলোচনা শেষে বস্ত্রসচিব ও অধ্যক্ষ চারটি টেক্সটাইল প্রতিষ্ঠানের সধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই করা হয়।

