Saturday, October 24Welcome khabarica24 Online

মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি রাজিব, সম্পাদক ইমাম


নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক দৈনিক আজাদী প্রতিনিধি কবি ও সাংবাদিক মাহবুব পলাশের সভাপতিত্বে, রনজিত ধর এবং বাবলু দে এর যৌথ সঞ্চালনায় প্রথম অধিবেশনের আলোচনা বক্তব্য রাখেন ব্যালট ভোটের প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক সৈয়দা শামছুর নাহার। নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন মীরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম ।
আলোচনা শেষে ব্যালট ভোট শেষে ঘোষনা করা হয় নির্বাচিতগন যথাক্রমে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি রাজিব মজুমদার সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ইমাম হোসে কে সাধারণ সম্পাদক । কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সাধারণ সম্পাদক বৈশাখী টেলিভিশনের অজয় কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসাইন এবং দপ্তর সম্পাদক দৈনিক জনতার আবদুল মান্নান রানা।
উক্ত নির্বাচন পর্যবেক্ষণ করেন সাংবাদিক আবু সুফিয়ান, প্রধান শিক্ষক ও ফ্রী ল্যান্স সাংবাদিক হেদায়েত উল্যাহ চৌধুরী, অধ্যাপক আখতারুজ্জামান, ব্যবসায়ী সভাপতি আবু জাফর ও বিএনপি নেতা শেখ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিরা। ভোট শেষে বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন পরিচালনা কমিটি ও আহ্বায়ক কমিটির সদস্যরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে সাবেক সভাপতি নয়ন কান্তি ধূম, সাবেক সাধারন সম্পাদক নাছির উদ্দিন ও আনোয়ারুল হক নিজামী প্রমুখ বক্তাগন।