Saturday, October 17Welcome khabarica24 Online

রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে ৩ দিন ব্যাপী বই পড়া উৎসব উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়াস্থ রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গনে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা ও স্থানীয় খবরিকার উদ্যোগে তিন দিন ব্যাপী বই পড়া উদ্বোধন হয় বৃহস্প্রতিবার ( ১৫ অক্টোবর ) বিকাল ৩টায়। পাঠ উদ্বোধন করেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান। প্রথম দিন ক বিভাগে শিশু কিশোরদের অংশগ্রহনে বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহন করেন। রবীন্দ্রনাথ , কাজী নজরুল, জীবনাদন্দ দাস সহ নানান শিশুতোষ বই পাঠের উক্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কবি ও শিক্ষক এমদাদ হোসেন রিগান এবং সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন । প্রফেসর আক্তারুজ্বামান এর সভাপতিত্বে ও প্রফেসর শেখ ফরিদ এর সঞ্চালনায় শরতের কবিতা আবৃত্তি পর্বে কবিতা আবৃত্তি করেন কবি আনোয়ার সাইফুল, শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, সুমাইয়া তাবাচ্ছুম ও পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলার প্রবীণতম শিক্ষক বাবু সুবাস সরকার, শিক্ষিকা বৃন্দা রাণী বণিক, কবি ও শিক্ষক স্বপন চক্রবর্তি, সিনিয়র শিক্ষক মোসলেহ উদ্দিন শামীম, তাছলিমা চৌধুরী সুরভী, মহিউদ্দিন চৌধুরী, অজিত কুমার সেন, সানোয়ার ইসলাম রনি, এমদাদ হোসেন ভূঞা, ইব্রাহিম মাহমুদ, রাকিবুল হাসান, তাবিবুল ইসলাম, ফাহিম, সাবিদ, আবিদ, প্রিন্স প্রমুখ। সবশেষে গান পরিবেশন করেন প্রফেসর আক্তারুজ্বামান, মতি লাল ও শেখ ফরিদ।


উল্লেখ্য যে দ্বিতীয় দিন শুক্রবার খ বিভাগে বিভিন্ন বয়ষের তরুণ- যুবক বই পাঠে অংশগ্রহন করবেন। শেষ দিন গ বিভাগে প্রবীণ শ্রেণীর পাঠকগন বই পাঠে অংশগ্রহন করবেন। সমাপনি দিনের পুরস্কার বিতরণ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার ও সহকারি কমিশনার ভূমি তানভীরুল কাদের।