

নিজস্ব প্রতিনিধি ::
উৎসবমুখর সৃষ্টিশীল আয়োজনে থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে ২ অক্টোবর বিকাল ৩ টা থেকে নীলকলম সাহিত্য সংগঠনের বর্ণাঢ্য ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক , সাংবাদিক ও সংগঠক রাশেদ রউফ । অত:পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নীলকলম সভাপতি কবি ও গল্পকার মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে নীলকলমের এই আনন্দময় দিনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরেণ্য কবি লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহীত উল আলম, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, নাট্যকার ও ছড়াকার সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক ও সাংবাদিক কামরুল হাসান বাদল , শিশুসাহিত্িযক ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, বাংলাদেশ বেতার ও টেলিভিশন উপস্থাপক মোহাম্মদ শাহিদুর রহমান , শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া ,কবি ও সাংগঠক কামরুল হাসান হারুন , কথাসাহিত্যিক অধ্যাপক বিচিত্রা সেন ,প্রাবন্ধিক রোকসানা বন্যা , শিক্ষাবিদ অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, শিশুসাহিত্যিক ও ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক আজিজ রহমান, সাংবাদিক কবি অরূপ কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা খানম ছুটি ও সিমলা চৌধুরী। অনুষ্ঠানে আরো কবিতা আবৃত্তি করেন যথাক্রমে হাসান জাহাঙ্গীর, সাইফুদ্দিন সাকি, মাহবুব পলাশ, আলমগীর হোসেন, শিরিন আফরোজ, সুমি দাশ, রাফিয়া ডলি , রায়হানা হাসিব, সূবর্ণা দাশ মুনমুন , রবীন্দ্র নারায়ণ দে, জীতেন্দ্র লাল বড়–য়া, দীপিকা রানী বড়–য়া, পারভীন লুসি, মারজিয়া খানম সিদ্দিকা , লিপি বড়ুয়া , সৌভিক চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, পারভীন আকতার, জুয়েনা আফসানা , জাহির মুনমুন, ফারহানা ইসলাম, মাহবুবা ছন্দা, স্মরণিকা চৌধুরী, মনজুর আলম, শীলব্রত বড়ুয়া, জেবুন্নেছা চৌধুরী, মোখলেসুর রহমান, শুক্কুর চৌধুরী, রেহানা আকতার, মিতা পোদ্দার, অনামিকা বড়ুয়া , শর্মি বড়ুয়া, সোমা চৌধুরী, রুনা তাসমিনা, আরিফ চৌধুরীম, মুক্তা রানী দেবী সহ শতপ্রায় কবি।
