Monday, July 27Welcome khabarica24 Online

মিঠাছরায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি :: পূবালী ব্যাংক মিঠাছরা বাজার শাখার উদ্যোগে রবিবার ( ২৬ জুলাই ) সকাল ১১টা থেকে স্থানীয় মিঠাছরা বাজারে একটি ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং প্রচারমুখী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ব্যাংকের উক্ত শাখা ব্যবস্থাপক এরশাদ মুরাদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান একেএম মাসুদ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক শামছুদ্দোহা মামুন, ব্যবসায়ী আকবর হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। এসময় পূবালী ব্যাংকের সহজ, নিরাপদ ও দ্রুত ডিজিটাল ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের উপর জনগনকে উদ্বুদ্ধ ও সচেতন করা হয়।