Monday, July 27Welcome khabarica24 Online

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়ী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তাবিবুর রহমান ::   মীরসরাইয়ের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান রবিবার ( ২৮ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আবচার উদ্দিন এর সভাপতিত্বে প্রভাষক শেখ ফরিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর এমডিএম কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, শিক্ষানুরাগী খায়রুল মোস্তফা, ডা: হারুন অর রশিদ, প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী, প্রফেসর কামাল উদ্দিন, প্রভাষক শেখ ফরিদ প্রমুখ। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীগনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয় শিক্ষার্থী সৌরভ দেবনাথ ও অনিক বণিক। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আফরা ইবনাত ও সাবিলাতুন নাওয়ার। বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখে তাসফিয়া তাহিন, রায় কিশোরী কর্মকার, তাসনোভা কামাল ও সাবিনা ইয়াছমিন । অনুষ্ঠানে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথি প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী তাঁর বক্তব্য প্রদানকালে বলেন শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান নিয়েই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, দেশ ও সমাজের জন্য আমাদের দায়বদ্ধতার কথা সবাইকে স্মরণ রাখতে হবে। জ্ঞান অর্জন করার পাশাপাশি মানবিক পৃথিবী এবং পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখার চেষ্টা করতে হবে সবাইকে তবেই আমাদের এই দেশ সুন্দর ও সুসজ্বিত হয়ে উঠবে।