Friday, September 11Welcome khabarica24 Online

চিলেকোঠা / লিপি বড়ুয়া

চিলেকোঠার ঘরটি আজ সুতপার পৃথিবী
একটি ভুল তার জীবন থেকে কেড়ে নিয়েছে
সমস্ত আলো সমস্ত সুখ।
নষ্ট সমাজ সকল ঘৃণা অবজ্ঞা অবহেলার আস্তাকুঁড়ে
নিমজ্জিত করছে তার সব স্বপ্ন আশা।
মেয়ে ব’লে বুঝি সে আজ অপরাধী?

আজ একটি অন্ধকার ঘর
তাকে প্রতিনিয়ত হত্যা করছে,
কেউ বুঝতে চাইছে না তার কোনো দোষ নেই।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া কি অপরাধ?
রোজ রোজ অত্যাচারিত নিপিড়ীত হওয়া মেয়েটি
প্রতিবাদী হলেই সমাজ তার দিকে আঙুল তুলে।
মানুষ হিসেবে কি তার বাঁচার অধিকার নেই?

এগোতে চায় সুতপা চিলেকোঠার অন্ধকার পেরিয়ে
তার লড়াই শুরু নিজের সাথে সকল দ্বিধা সরিয়ে।
ঘুরে দাঁড়াবে সে, অন্ধকারের ওপারে ঠিক আলো আছে
তার সাথে হওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হবে সে।
হঠাৎ চিলেকোঠার জানালা ভেদ করে
ঠান্ডা হাওয়া এসে সুতপার
মনকে শান্ত স্থির করে দেয়
সে মাথা উঁচু করে বাঁচার শপথ নেয়।।