Friday, September 11Welcome khabarica24 Online

নাহার এগ্রোর এনপিএল বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিনিধি :: নাহার এগ্রোর উদ্যোগে ৫ শতাধিক ক্রিয়ামোদির অংশগ্রহনে ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, ফুটবল, অন্ধের হাঁড়িভাঙ্গা, কেরাম, মোরগ লড়াই সহ হরেক রকম খেলাধূলা ও সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নান্দনিক সমাপ্তি ঘটে । বিভিন্ন দলে বিভক্ত হয়ে উক্ত ক্রিয়ামোদি গনের মধ্যে আনন্দঘন প্রতিযোগিতা উৎসবমুখর ভাবে উপভোগ করে সকলে।
নাহার এগ্রোর উদ্যোগে বার্ষিক ক্রিড়ার পুরস্কার বিতরণ শনিবার ( ১৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ফিড মিল প্রাঙ্গনে নাহার এগ্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার আলাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রশাসনিক ব্যবস্থাপক ফাহিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক আবরার জাওয়াদ, পরিচালনা সহকারি মাসুদ রানা, সিনিয়র নির্বাহী মাঈন উদ্দিন প্রমুখ।