Thursday, February 26Welcome khabarica24 Online

চট্টগ্রামে এসএসসি ৯০ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি :: ‘হৃদয়ে ৯০- গালা নাইট’ নামে এসএসসি ৯০ ব্যাচের এক বর্ণাঢ্য পুনর্মিলনী ২৫ ডিসেম্বর বৃহস্প্রতিবার চট্টগ্রাম ক্লাবে পুল লাউঞ্জে দুপুর থেকে রাত অবধি অনুষ্ঠিত হয়েছে। দুপুর আড়াইটায় সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আহব্বায়ক মোহাম্মদ জাফরের সভাপতিত্বে, এডমিন শহিদ উল্লাহ ও সাবিনা ইয়াসমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিক শিল্পী ওসি পারভেজ আহমেদ ও দিলরুবা খানম সুইটি। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, কক্সবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী , চাঁদপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহ¯্রপ্রায় ৯০ ব্যাচের বন্ধুরা সমবেত হয়। অনুষ্ঠানে ৯০ ব্যাচের বন্ধুগনের উপস্থিত উল্লেখযোগ্য ব্যক্তিগন যথাক্রমে চট্টগ্রাম ক্লাবের সহ সভাপতি আল সাদাত দোভাস, শিক্ষাবিদ ড. কামাল উদ্দিন, কামরুল হাসান এফসিএ, কর্ণেল তাহের, ওসি কামরুল হাসান শিপন, মাকসুদ চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মেহরাজ উদ্দিন, দিদার নুর, শাহাবউদ্দিন চৌধুরী, আলপনা চক্রবর্তি, মিনাক্ষী দাস, শাহানা আক্তার লিপি, জাহাঙ্গীর আলম, মাহবুব পলাশ, প্রিয়তোষ প্রমুখ।

এডভোকেট নুরুল আলমের তত্বাবধানে সংগীতানুষ্ঠানে একে গান পরিবেশন করেন বদরুল হাসান, জিকো বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, রানা আহমেদ, মিতুল হক, ইশতিয়াক আহমেদ, মাহবুব আজাদ, বদিউল আলম, চামেলী রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক মাহবুব পলাশ প্রমুখ ৯০ ব্যাচের বন্ধুরা। উৎসবমুখর আয়োজনে বন্ধুদের স্মৃতিচারন, শুভেচ্ছা বিনিময়, রকমারি চায়ের আড্ডা রাতের খাবারের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।