Tuesday, July 28Welcome khabarica24 Online

দেশের ক্রান্তিলগ্ন পেরিয়ে সুদিন আনতে হলে তারেক রহমানের বিকল্প নেই – নাহেরপুরে জিয়াদ আমিন খাঁন

 

 


নিজস্ব প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ছোট পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো এর জন্মদিন ছিল আজ ১২ আগষ্ট ( মঙ্গলবার) । এই উপলেক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্ঠা প্রয়াত জেড এ খানের পুত্র জিয়াদ আমিন খাঁন উপজেলার নাহেরপুরস্থ নিজবাড়িতে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করেন তাঁর জন্মদিন। এসময় জনাব জিয়াদ আমিন খাঁন তাঁর বক্তব্য প্রদানকালে বলেন ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার দেশ থেকে বিদায় নিলে ও এখনো দেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে। ওদের প্রেতাত্মারা এখনো দেশে বিশৃংখলা অব্যাহত রাখার চেষ্টায় লিপ্ত। তবে আমাদের স্বপ্নের ও শান্তির সোনালী সুদিন ফিরে আনতে হলে কিংবদন্তি নেতা তারেক রহমান এর বিকল্প নেই। তিনি ধানের শীষের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দেশে সুদিন ফিরে আসার পথে সকলের সহযোগিতা ও শৃংখলার আহ্বান জানান।
মীরসরাই উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক নুরের ছাপা ডিপটি এর সভাপতিত্বে উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার ভূইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহ- সভাপতি হোসেন মোহাম্মদ মাসুম, মীরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন, জেলা যুবদলের সদস্য হারুনর রশিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক নুর উদ্দিন রাজু, রবিউল হোসেন,  মোঃ পারভেজ, ইঞ্জিনিয়ার মামুন প্রমুখ। আলোচনা শেষে প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।