

নিজস্ব প্রতিনিধি ::
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই সদরে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মীরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরে এসে শেষ হয়। পরবর্তীতে যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করা হয়।
এসময় মহাসড়কের ঢাকামুখী অংশে মীরসরাই পৌরসদরের ডাকবাংলো থেকে সুফিয়া রোড পর্যন্ত প্রায় আধাঘন্টা গাড়ী চলাচল বন্ধ ছিলো। চট্টগ্রামমুখী লেইনেও গাড়ী চলাচল করেছে অনেকটা ধীরগতিতে। যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন। যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে ও এস এম সুমনের পরিচালনা সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, বিএনপি নেতা মেজবাউল হক মানিক, আশরাফ উদ্দিন, কামাল উদ্দিন, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হোসেন, হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা ফরহাদ হোসেন তুহিন, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ ।
