Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর ঈদ পূণর্মিলনী ও প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা সদর সংলগ্ন লতিফী গেট এলাকার বায়তুর নুর মসজিদ প্রাঙ্গনে মঙ্গলবার ( ১০ জুন) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এফডিইবি) এর চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে মীরসরাই উপজেলার ঈদ পূণর্মিলনী ও প্রকৌশলী সম্মেলন অনুষ্ঠিত হয়।


চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ আবদুর রহমানের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মীরসরাইয়ের মাটিও মানুষের প্রিয় মুখ এডভোকেট সাইফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মীরসরাই থানার প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল কবির, এফডিইবির জেলা সেক্রেটারি প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল হাসান, এতে এক ঝাঁক তরুণ প্রকৌশলী উপস্থিত থেকে সম্মেলনে উৎসবময় করে তোলে। অনুষ্ঠানের আগামীর মীরসরাইকে নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা আলোচনা করা হয়।