Thursday, February 26Welcome khabarica24 Online

মীরসরাইয়ে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও আনন্দ র‍্যালি

ইব্রাহিম বাদশা-  আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যা লির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রেদোয়ানুল হক। কোরআন তেলাওয়াত করেন রাকিব হাসান। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো মালিক-শ্রমিকের মধ্যে বিভাজন। বিদেশে গেলে বোঝা যায় না কে মালিক আর কে শ্রমিক। আমাদের দেশেও সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে। শ্রমিকরাই কোম্পানির মূল ভিত্তি, তাই তাদের লভ্যাংশে অংশীদার করা উচিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোরারগঞ্জ থানা শাখার আমীর নুরুল হুদা হামিদী, নায়েবে আমীর মাওলানা মোখতার আহম্মদ, বায়তুল মাল সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা নুর নবী, নির্বাহী সদস্য ডা. এহসানুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জিহাদী, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন এবং সংগঠনের নেতৃবৃন্দ হেলাল উদ্দিন, শফিউল আলম ভূঁইয়া ও শহীদুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হিঙ্গুলী ইউনিয়ন শাখার আমীর আবু তৈয়ব, আরিফুল ইসলাম সোহেলসহ বিভিন্ন পেশাজীবী, শ্রমিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যা লি বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট অংশ প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যা লিতে শতাধিক শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠায় এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।