
মামুন নজরুল :: শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) জুম‘আর সালাতের মধ্য দিয়ে মীরসরাই উপজেলা অর্থনৈতিক অঞ্চলের জেটি এলাকায় সংলগ্ন নবনির্মিত আল্লাহর দান জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। উপজেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ২ নং জেটি এলাকায় জুমার নামাজের মাধ্যমে আল্লাহর দান নামক মসজিদের উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন। উক্ত জুমায় প্রায় ১৫ শ মানুষ জামাতে সালাত আদায় করেন অতঃপর জুম‘আর খুৎবা প্রদান করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,মায়নী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুসা মিয়া, মীরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান চৌধুরী, খৈইয়াছরা যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, ইচাখালী যুবদলের সদস্য সচিব মঞ্জুর আলম, মায়নী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন । প্রসঙ্গত, দীর্ঘদিন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শ্রমিকদের নামাজ পড়ার জন্য কোন জামে মসজিদ ছিলোনা। বিএনপি নেতাদের এমন প্রসংশনীয় উদ্যোগে শ্রমিকরা অনেক আনন্দিত।
