Friday, September 11Welcome khabarica24 Online

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটির মীরসরাই উপজেলা শাখার সভাপতি মহসিন, সম্পাদক রুবাইয়াত।


ইব্রাহিম বাদশা ::
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মীরসরাই শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসিন, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাফিজ মোঃ রুবাইয়াত।
সোমবার (১৬ জানুয়ারি) সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোঃ জাবেদ জাহাঙ্গীর টুটুল ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত চট্টগ্রাম উত্তর জেলা শিশু কিশোর মেলা’র প্যাডে এই কমিটির অনুমোদন দেন।
আগামী ১৫ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।