Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ৩য় বারের মত পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা মানিক


জিয়াউর রহমান জিতু : মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে পূন: মনোনীত হয়েছেন উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোস্তফা মানিক। এ নিয়ে পর পর ৩য় বারের মত সভাপতি মনোনীত হয়েছেন তিনি। ২৭ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ড বিদ্যালয় চট্টগ্রাম উপজেলা বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন নিশ্চিত করেছেন।
চার সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার হিসেবে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খান, শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র নাথ ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন কামরুল ইসলাম হুমায়ুন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত ম্যানেজিং কমিটির সকল কর্মকান্ড পরিচালনা করবেন উক্ত কমিটির দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও প্রতিনিধিগন।
সভাপতি মোস্তফা মানিক বলেন, আমরা সর্বাত্বক চেষ্টা করি আমাদের বিদ্যালয়ের শিক্ষার মানকে উন্নত করতে। ছাত্রছাত্রীদের অসুবিধা গুলো খুজে বের করে তা দ্রুত সমাধান করার। তিনি আরও বলেন আমাদের স্কুলের ছাত্রদের মাদকের সংস্পর্শ থেকে দূরে রেখে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে কাজ করে যাবো।