Tuesday, July 28Welcome khabarica24 Online

অস্তিত্ব খুঁজে : নীলিমা শামীম

অস্তিত্ব খুঁজে দিশেহারা বোধগম্য কিছুইনা
তুমি আমি একাকিত্ব অন্যরাও পিছুনা
সুবেদের সুবিধায় আমরাও একাকার
ভালোবাসা পাক আল্লাহর সেফায় স্বাধিকার।

বাংলাদেশের বুকে বসে ভাবছি তোমাকে
যুক্তরাজ্যের ব্রিস্টল শহর রয় ভাবনা এঁকে
করোনাভাইরাস অদৃশ্য মহাশক্তির কাছে
পরাভূত করবেনা আল্লাহ মানব জাতিকে।

আল্লাহর উপর ভরসা রেখে ছেড়েছি ভাবনা
প্রতিজ্ঞা করেছিলাম মা মেয়ে হবে আনাগোনা
গ্রীস্মকাল হলে মিলবো আমরা দুইজনা
সে আশাতেই বাসা বাঁধা হয়তো আর হবেনা।

এক’বুক হতাশা নিয়ে বাঁচি মরি বেদনায়
করোনার থাবা থেকে বিরত থাক করুনায়
মামুনি তুমি থাকো বিধাতার সৃষ্টির সেরাতে
করোনাভাইরাস মুছে যাক আল্লাহর পেরাতে।