Friday, September 11Welcome khabarica24 Online

খৈয়াছড়া ট্রাক চাপায় একই পরিবারের ২ জন সহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধিঃ

মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড়তাকিয়া চক্ষু হাসপাতাল এলাকায় গতকাল (শুক্রবার) সকাল সাড়ে ১১টায় ব্যাটারি চালিত অটোরিক্সাকে চট্টগ্রামগ্রামী ট্রাক চাপায় দিলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে রিক্সার চালক এবং বাবা মেয়ে সহ নিহত হয় ৩ আহত ১ ।
নিহতরা হলেন খৈয়াছড়া ইউনিয়ন পূর্ব পোলমোগরা বড়তাকিয়া রেলস্টেশন এলাকার সুলতান আহম্মদ (৩০)। সুলতানের শিশু সন্তান ইসরাত জাহান মুনতাহা (৩ মাস), রিক্সা চালক নিজাম উদ্দিন(৪০), আহত সুলতানের স্ত্রী রোজিনা আক্তার( ২১) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল সরকার বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।