Friday, September 11Welcome khabarica24 Online

মীরসরাইয়ে ৫ হাজার ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিনিধিঃ
মীরসরাইয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ শাহজাহান (৫০)। সে ভোলা জেলার কাঠালী এলাকার সিটু মিয়ার পুত্র। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার ইউটার্ন থেকে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক দিনেশ দাশ গুপ্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট উত্তর বাজারের মহাসড়কের ইউটার্ন থেকে তাকে আটক করেছি। এসময় তার কাছে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সে চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলো। আটকের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা (নং-১) দায়ের করা হয়েছে।