Tuesday, July 28Welcome khabarica24 Online

মঙ্গলবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন

kaleda

 

দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেনবিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দেশবাসীর উদ্দেশ্য তার বক্তব্য তুলে ধরবেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশে চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর তার বক্তব্য দেশবাসীর উদ্দেশে তুলে ধরবেন।ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন দাবিতে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা পঞ্চম দফার অবরোধ কর্মসূচি চলছে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ শেষ হবে মঙ্গলবার বিকাল ৫টায়।

Leave a Reply