Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

15085700_

খবরিকা রিপোর্ট : আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এই স্লোগানকে সামনে রেখে মীরসরাই উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন ২০১৬ অনুষ্ঠান, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত মীরসরাই ডিগ্রী কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষক প্রিয়তোষ নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চলনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জসিম উদ্দিন, মীরসরাই ডিগ্রী কলেজের সভাপতি ডা: জামশেদ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ নুরুল আবচার, মীরসরাই ডিগ্রী কলেজের উপাধক্ষ্য আতিকুল ইসলাম লতিফী, শাহ আলম, অধ্যাপক নাসির উদ্দিন, বিলকিস আক্তার, রাফিয়া বেগম, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম প্রমুখ।

আলোচন সভা শেষে উপস্থিত সকলকে দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ হয় এবং কলেজ মাঠে মানববন্ধন করা।